৬,৬,৪,৪,৪,৪,৪,৪, চার ছক্কার ঝড় সাকিবের ব্যাটে
আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেছে সাকিবরা। এটি সাকিবের ডিপিএলে তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ১৯ ও দ্বিতীয় ম্যাচে ৩৪ রান করলেও হাঁকিয়েছেন দুর্দান্ত ফিফটি। আজ বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স অধিনায়ক মেহেদী মারুফ। শেখ জামালের দুই ওপেনার সাইফ হাসান ও সৈকত আলী উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৪ রান।
১২তম ওভারের শেষ বলে সৈকতকে বোল্ড করেন মাহফুজুর রহমান রাব্বি। ৩৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন সৈকত। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। তবে তার সঙ্গে ওপেনার সাইফের জুটিটা ছিল ২৮ রানের। ১৭তম ওভারের শেষ বলে রানআউটের ফাঁদে কাটা পড়া সাইফ করেছেন ২৮ রান।
দুই ওপেনারের বিদায়ে শেখ জামালের স্কোর হয়ে যায় ১৭ ওভারে ২ উইকেটে ৭২ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ফজলে মাহমুদ রাব্বি। সাকিবের স্কোর তখন ২৬ বলে ১১ রান। এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন তিনি। ১৮ তম ওভারের প্রথম বলে ডিপ পয়েন্ট দিয়ে চার মারেন সাকিব। ১৯ ও ২০-এই দুই ওভারেও একটি করে চার মারেন।
২০তম ওভারেই দুটি ছক্কা মারেন সাকিব। আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা সাকিবের ফিফটি করতে লেগেছে ৬২ বল। ২৭তম ওভারের দ্বিতীয় বলে স্লগ সুইপে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরে তুলে নিয়েছেন ফিফটি। যদিও অর্ধশতকের ইনিংস লম্বা করতে পারেননি তিনি।
ফিফটি পূর্ণ করার পর দ্রুতই ড্রেসিংরুমের পথ ধরেন সাকিব। ২৮তম ওভারের প্রথম বলে তাকে ফেরান আব্দুল গাফফার সাকলাইন। ক্যাচ ধরেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের উইকেটরক্ষক প্রীতম কুমার। ৬৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live