বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া: তিন পরিবর্তন নিয়ে বাংলাদেশের দল ঘোষণা করলো বিসিবি
সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেখানে বাজে ভাবে সিরিজ হেরেছে বাংলাদেশের নারীরা। তিন ম্যাচের একটিতেও কোনো রকম প্রতিদ্বন্দিতা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। তাইতো তিনটি পরিবর্তন নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ।
ওয়ানডে দলে থাকা তিন ক্রিকেটার ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস ও নিশিতা আক্তার নিশিকে রাখা হয়নি টি-টোয়েন্টি স্কোয়াডে। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা, অলরাউন্ডার শরিফা খাতুন এবং উইকেট রক্ষক ব্যাটার দিলারা আক্তার।
তাদের দলে নেয়া প্রসঙ্গে নির্বাচক সাজ্জাদুল আলম শিপন বলেন, “তৃষ্ণা দিশার থেকে এগিয়ে যেহেতু বাঁহাতি পেসার এবং বোলিংয়ে বৈচিত্র্য আনবে। পিংকির পরিবর্তে দোলাকে নেওয়া হয়েছে। সে একজন উইকেটরক্ষক ব্যাটার যার মধ্যে আমরা বিশ্বাস করি টি-টোয়েন্টি দলে সফল হওয়ার প্রতিভা আছে।শরিফা খাতুন একজন অলরাউন্ডার যে অফ-স্পিন বল করে এবং লোয়ার অর্ডারে ব্যাটিং করে। তাকে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা যেতে পারে।”
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। ২ এবং ৪ এপ্রিল বাকি সিরিজে বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ নারী দলের স্কোয়াড :
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা আক্তার লিসা, শরিফা খাতুন, দিলারা আক্তার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live