শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন সাকিব
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে বাজে ভাবে হেরেছে টাইগাররা। এতে সবচেয়ে বাজে ছিল বাংলাদেশের ব্যাটিং। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ৩১৮ রানের বিশাল জয় পায় শ্রীলঙ্কা। এখন সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় টেস্ট জেতা ছাড়া কোনো উপায় নাই।
তবে আজ সাকিব বলেন, 'আশা তো সবসময় করি যেন জিতি। টেস্ট ক্রিকেটে আমরা সবসময় স্ট্রাগল করি। আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি যে শ্রীলঙ্কার সাথে আমাদের অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।'
৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে খেলবেন সাকিব। এই অলরাউন্ডার সবশেষ টেস্ট খেলেছেন গত এপ্রিলে, আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর চোট ও বিশ্রামের কারণে প্রায় এক বছর সাদা পোশাকে খেলতে দেখা যায়নি তাকে।
শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও বিশ্রামে ছিলেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ সফল সদ্য সাবেক হওয়া এই অধিনায়ক। লঙ্কানদের বিপক্ষে ৯ টেস্টে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ৩৮.১৮ গড়ে ৬১১ রান করেন সাকিব। পাশাপাশি বল হাতে নেন ৩৮ উইকেট।
নিজের ফেরা নিয়ে সাকিব আরও বলেন, 'পারসোনাল কোনো গোল নেই। মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সবসময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একইসাথে গর্বিত।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!