টেস্ট ক্রিকেট ইতিহাস: মাত্র ২৬ রানে অল-আউট নিউজিল্যান্ড
টেস্ট ক্রিকেট এমন একটি খেলা যেখানে ১০০০ রানও যেমন হয় ঠিক তেমনি ৫০ রানেও অল-আউট হয়। ঠিক এমনি একটা ঘটনা ঘটে ১৯৫৫ সালের আজকের দিনে। নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের মধ্যকার অকল্যান্ড টেস্টে নিউজিল্যান্ড মাত্র ২৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। যা আজ পর্যন্ত টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন স্কোর। ৬৯ বছর আগে নিউজিল্যান্ডকে এমন লজ্জায় ফেলেছিল ইংল্যান্ড।
১৯৫৫ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। ডানেডিনে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল ইংলিশরা। অকল্যান্ডের ইডেন পার্কে হয় সিরিজের শেষ ম্যাচটি। এ ম্যাচেও আগে ব্যাট করে কিউইরা। নিজেদের প্রথম ইনিংসে তারা অলআউট হয় ২০০ রানে।
জবাবে ইংল্যান্ডও খুব বেশি করতে পারেনি। অধিনায়ক লেন হাটন ৫৩, পিটার মে ৪৮ এবং শেষদিকে ফ্র্যাঙ্ক টাইসন অপরাজিত ২৭ রানের উপর ভর করে ২৪৬ রানের সংগ্রহ পায় ইংলিশরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের লিড দাঁড়ায় ৪৬ রানের।
ম্যাচের ঐ অবস্থা থেকে ইংল্যান্ড ইনিংস ব্যবধানে জিতবে- কে চিন্তা করেছিল? কিন্তু এমনটাই হয়েছিলো ১৯৫৫ সালের ২৮ মার্চ। প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিড তা ম্যাচ জিতে নেয় ইনিংস ও ২০ রানের ব্যবধানে।
৪৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৬ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। শুধু ওপেনার বার্ট সাটক্লিফ বাদে কেউই দুই অঙ্কের রানে পৌছাতে পারেননি। ২৭ ওভার ব্যাট করে মাত্র ২৬ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। যা কি না আজ পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। কিউইদের এমন বিপর্যয়ের শুরুটা করেছিলেন ফ্র্যাঙ্ক টাইসন। আর ইতি টেনেছিলেন ব্রায়ান স্ট্যাথাম ও বব অ্যাপলইয়ার্ডরা। স্ট্যাথাম ৩ ও অ্যাপলইয়ার্ড নেন ৪টি উইকেট।
নিউজিল্যান্ডের সেই দলটি ভেঙেছিল ৫৯ বছর আগের রেকর্ড। ১৮৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষেই মাত্র ৩০ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৯২৪ সালে একই প্রতিপক্ষের কাছে সেই ৩০ রানেই অল আউট হয়েছিল প্রোটিয়ারা। তবে নিউজিল্যান্ডের ২৬ রানে অলআউট হওয়ায় রেকর্ডটি এখন পর্যন্ত ভাঙতে পারেনি কোন দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!