বাদ পড়লেন ওয়ার্নার-স্টয়নিস
চমক দিয়ে ২০২৪-২০২৫ সেশনের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আজ বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে দেশটির ক্রিকেট। কেন্দ্রীয় চুক্তিতে ২৩ ক্রিকেটারকে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবারের চুক্তি থেকে বাদ পড়েছেন মার্কাস স্টয়েনিস ও ডেভিড ওয়ার্নার। পাশাপাশি গেল বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও এবার জায়গা পাননি মার্কাস হ্যারিস, অ্যাস্টন আগার ও মাইকেল নেসার।
তবে নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন চারজন। এদের মধ্যে দুইজন পেসার ও বাকি দুইজন অলরাউন্ডার। তারা হলেন-নাথান এলিস, জাভিয়ের বার্টলেট, ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। এছাড়া বাকি ১৯ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে বহাল রেখেছে সিএ। আগামী জুন থেকে কার্যকর হবে লোভনীয় এই কেন্দ্রীয় চুক্তি।
এরই মধ্যে টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। টি-২০ বিশ্বকাপের পর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন। মূলত, সে কারণেই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি তিনি। অন্যদিকে স্টয়েনিস বাদ পড়লেও অস্ট্রেলিয়ার বিশ্বকাপের পরিকল্পনায় তিনি ভালোভাবেই আছেন।
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ২৩ ক্রিকেটার:
শন অ্যাবট, জাভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেনে, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, টড মারফি, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live