একাধিক চমক দিয়ে বেঙ্গালুরু বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো কলকাতা
চলতি আইপিএলে এক অদ্ভুত বিষয় লক্ষ করা যাচ্ছে। সব ম্যাচেই জিতছে স্বাগতিক দল। হ্যাঁ, সব ম্যাচেই। ইডেন গার্ডেন্সে চার রানে জিতে খাতা খুলেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা। জিততে হলে তাই ট্রেন্ড ভাঙতে হবে শ্রেয়স আইয়ারদের।
কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর খুব বেশি পরিবর্তন কিংবা এক্সপেরিমেন্ট করায় বিশ্বাসী নন। প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন নিশ্চয়ই ভাঙতে চাইবেন না তিনি। তবে ব্যাটিং অর্ডারে বদল ঘটতেই পারে। যেমন সুনীল নারিনকে দিয়ে হায়দরাবাদের বিপক্ষে ওপেন করিয়ে কাজ হয়নি। শুক্রবার ভেঙ্কটেশ আইয়ারকে ওপেন করানো হতেই পারে।
অধিনায়ক প্রথম ম্যাচে হতাশ করেছেন। আজ তাঁর কিছু করে দেখানোর দিন। একই কথা প্রযোজ্য নীতীশ রানার ক্ষেত্রেও। নাইট সমর্থকরা চাইবেন, ইডেনে যেখানে শেষ করেছিলেন, চিন্নাস্বামীতে সেখানেই শুরু করুন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান দৈত্যের যা পেশীশক্তি তাতে কোনও মাঠই তাঁর জন্য যথেষ্ট বড় নয়, চিন্নাস্বামী তো খুবই ছোট।
২৪.৭৫ কোটি টাকা মূল্যের মিচেল স্টার্ক প্রথম ম্যাচ প্রায় হারিয়েই দিয়েছিলেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর মুণ্ডপাত চলছে। তবে বহু যুদ্ধের সফল সৈনিক অজি পেসার। এখনই তাঁকে নিয়ে গেল গেল রব করার কিছু নেই। টি২০ ফর্ম্যাটটাই বোলারদের বধ্যভূমি, বিশেষ করে খেলা যদি ভারতের মাটিতে হয়।
কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, রিঙ্কু সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, (ইমপ্যাক্ট প্লেয়ার: সুযশ শর্মা)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!