লিটনকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন নিক পোথাস
বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস বর্তমানে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছে। যার ফলে ব্যাপক সমালোচনা মধ্যে পড়েছেন তিনি। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে ব্যাট হাতে সবচেয়ে বাজে সময় পার করছেন তিনি। সর্বশেষ ৬ ইনিংসে ৪টা ডাক মেরেছেন তিনি। তার এই রকম ব্যাটিং প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। তবে বাংলাদেশের কোচ নিক পোথাস মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাড়াবে।
লিটনকে নিয়ে সহকারী কোচ নিক পোথাস বলেন, ‘আমাদের কথা হয়েছে। ভালো অবস্থায় আছে লিটন। ঝামেলাটা হচ্ছে লিটনের ওপর চাপটা বাইরে থেকে আসছে। আমার মনে হয় লিটনকে শুধু ওর মতো থাকতে দেওয়া উচিৎ। এরপর সেও তার সেরাটা দেখিয়ে দেবে।’
লিটনের সমালোচনা না করে তার সাথে থাকার কথা বলেন তিনি। পোথাস বলেন, ‘যদি আমরা মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর পেছনে লেগে থাকি, তাহলে হবে না। আমরা ভুলে যাই এই ছেলেরা ক্রিকেট খেলে বা তাদের টিভিতে দেখায় বলে যে ওরাও মানুষ। এজন্য যদি আমরা তাদের মানুষের মতোই দেখি, আর তাকে তার সেরাটা দেওয়ার সুযোগ দেই, আমি নিশ্চিত সে আপনাদের রেজাল্ট দেখিয়ে দেবে।’
দলের তুরুন ব্যাটারদের ব্যাক করে কোচ বলেন, ‘মনে হয় আমরা আসল ব্যাপারটাই ভুলে যাচ্ছি যে আমাদের দলটা এখন খুবই তরুণ ও অনভিজ্ঞ। এর আগে অনেক এলিটদের সমন্বয়ে একটা দল ছিল। এখন আমাদের আবার তৈরি করতে হচ্ছে। আমি এই একটা ব্যাপারেই সবাইকে অনুরোধ করব– ধৈর্য ধরুন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live