বাংলাদেশের বাজে রিভিউ নিয়ে মিম বানালো কলকাতা পুলিশ
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অবিশ্বাস্য এক ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাঝ বাটে লাগার পরও রিভিউ নিয়ে ‘টক অব দ্য টাউন’ হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে নাজমুলদের নেওয়া ব্যর্থ রিভিউ নিয়ে সমালোচনা যেমন হচ্ছে চারেদিকে, চলছে তুমুল হাসি–ঠাট্টাও।
এই নিয়ে দিন শেষে সংবাদ সম্মেলনে উঠে রিভিউ কথা। সেখানেই তাইজুলের বলে কুশল মেন্ডিসের বিপক্ষে নেওয়া একটি রিভিউর প্রসঙ্গ। বাঁহাতি স্পিনার তাইজুলের বলটি সোজা ব্যাটে রক্ষণ করেছিলেন মেন্ডিস। বল গিয়ে লাগে তাঁর ব্যাটের ঠিক মাঝখানে। নাজমুল সেটিতে এলবিডব্লুর রিভিউ নেন। এটা নিয়ে মিম বানিয়েছে কলকাতা পুলিশ!
এমনিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের রিভিও নেওয়ার বিষয়ে পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস বলেছেন, ‘আমরা এটা নিয়ে আলাপ করছি। আমরা রিভিউ নেওয়ার ক্ষেত্রে খুব ভালো করছি না। এটা পরিষ্কার। এখন পর্যন্ত এ ক্ষেত্রে আমরা জঘন্য। আমাদের একটা ভালো পন্থা বের করতে হবে। এটা পুরোটাই অধিনায়ক ও উইকেটকিপারের দায়িত্ব। হয়তো পয়েন্ট ফিল্ডারেরও। এখন পর্যন্ত এই পন্থা কাজে দিচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আবেগ দিয়ে। ওই বল ঠিক ব্যাটের মাঝে লেগেছে। এটা বাজে রিভিউ ছিল। তবে রিভিউ নিয়ে কেউ ভয় পাক, আমি এটাও চাইব না। তবে আমাদের আরেকটু ভালো পন্থা বের করতে হবে।’
পেস বোলিং কোচ তো এটুকু বলেই শেষ করেছেন। কলকাতা পুলিশ নাজমুলের রিভিউ নেওয়ার মুহূর্ত আর টিভি রিপ্লেতে দেখানো মেন্ডিসের মাঝ ব্যাটে বল লাগার মুহূর্তের ছবি দুটি নিয়ে মিম বানিয়েছে। মিমটিতে নাজমুলের ছবিটির পাশে তারা লিখেছে, ‘লোভনীয় লিংকে ক্লিক করার আগে...।’ আর মেন্ডিসের ব্যাটে বল লাগার মুহূর্তের ছবিটির পাশে লেখা, ‘পরে...।’

ওয়ানডে বিশ্বকাপে হেলমেটের ফিঁতা ছিড়ে যাওয়ার জন্য সময়মতো ক্রিজে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে না পারায় বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হয়েছিলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই মুহূর্তের একটি ছবি দিয়ে সেই সময় একটি মিম বানিয়েছিল দিল্লি পুলিশ। মিমটিতে তারা লিখেছিল, ‘আমরা আশা করছি, এখন হয়তো আপনারা হেলমেটের গুরুত্বটা বুঝতে পারছেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!