পরিবর্তন করা হলো আইপিএলে সময় সূচি
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ হওয়ার কথা ছিল আগামী ১৭ এপ্রিল। সেটি একদিন এগিয়ে ১৬ এপ্রিল করা হয়েছে। এছাড়া আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচও একদিন এগিয়ে আনা হয়েছে ১৭ এপ্রিল। তবে ওই বিবৃতিতে ম্যাচ দুটির সূচি পরিবর্তনের কারণ জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।
১৭ এপ্রিল কলকাতার ম্যাচটি আয়োজন করতে আপত্তি জানিয়েছে পুলিশ। কলকাতার পুলিশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) এক চিঠি লিখে জানায়, ওই ম্যাচের দিন হিন্দু ধর্মাবলম্বীদের রামনবমী রয়েছে এবং নির্বাচনের জন্য অন্য রাজ্যে পুলিশ পাঠানো হয়েছে, তাই ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের জোগান দেয়া সম্ভব নয়।
বোর্ডের এক কর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, 'সিএবি আমাদের অনুরোধ করেছে ম্যাচের দিন বদলানোর জন্য। সিএবি চাইছে ম্যাচটি এক দিন আগে ১৬ এপ্রিল বা এক দিন পরে ১৭ এপ্রিল আয়োজন করতে। সেই দাবি মেনে নেয়া হল।'
তবে এর আগে যখন আইপিএলের ম্যাচসূচি ঘোষণা করা হয়েছিল, এর পরই টিকিট বিক্রি হয়ে যায়। কিন্তু টিকিটের বিষয়টি নিয়ে নতুন করে কিছু বলেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
ভারতে সূচি পরিবর্তনের ঘটনা নতুন নয়। গত ওয়ানডে বিশ্বকাপেও কালিপূজার কারণে কলকাতায় নির্ধারিত ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচ একদিন এগিয়ে আনা হয়েছিল। নবরাত্রির কারণে আহমেদাবাদ পুলিশের অনুরোধে পরিবর্তন করা হয় ভারত-পাকিস্তানের ম্যাচটিও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!