পরবর্তিতে কারা জিতবেন ব্যালন ডি’অর, জানিয়ে দিলেন মেসি
কাতার বিশ্বকাপে নিজের স্বপ্ন পূরণ করেছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের পর জেতেন রেকর্ড অষ্টম ব্যালন ডি'অর। শুধু তাই নয়, টানা চার মৌসুম ব্যালন ডি'অর জয়ী একমাত্র ফুটবলার তিনি। ২০০৯ থেকে ১২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড নিজের করে নেন মেসি।
প্রথম ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে ব্যালন ডি'অর জেতেন আর্জেনটাইন তারকা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পথে জেতেন অষ্টম ব্যালন ডি'অর। এর আগে বার্সেলোনা ও পিএসজির হয়ে মোট সাতবার ব্যালন ডি'অর জেতেন লিওনেল মেসি।
তবে পরবর্তী ব্যালন ডি'অরের রেইসে নিজেকে দেখেন না বিশ্বকাপজয়ী তারকা। ফরাসি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে চারজন ফুটবলারের নাম বলেছেন লিও। তারা হলেন- আর্লিং হল্যান্ড, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং লামিন ইয়ামাল। শুধু ব্যালন ডি'অরের জন্য তাদের মনোনীত করেননি। আগামীতে তারা ফুটবলে বড় তারকা হবেন বলেও মনে করেন বিশ্বকাপ জয়ী তারকা।
লিওনেল মেসি বলেছেন, ‘সামনের দিনগুলোতে হল্যান্ড, এমবাপ্পে, ভিনিসিয়ুসের মতো ফুটবলাররা ব্যালন ডি'অরের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া আমার মনে হয়- লামিন ইয়ামাল, যে এখনও অল্প বয়সী এবং বার্সেলোনার হয়ে খেলছে, সেও আগামীতে বড় তারকা হবে। ভবিষ্যতে লামিনও ব্যালন ডি'অরের দাবিদার হবে।’
তবে বর্তমানে দারুণ ছন্দে আছেন জুড বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদের হয়ে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বেলিংহ্যামকে বিশ্বসেরা বলে আখ্যায়িত করেন। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ২২ গোল করেছেন ইংলিশ তারকা। মিডফিল্ডার হয়েও মৌসুমে রিয়াল মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছেন বেলিংহ্যাম। তাই রিয়াল তারকাকে এই তালিকায় না রাখায় মনঃক্ষুন্ন হয়েছেন অনেক সমর্থক।
বেলিংহ্যাম বরাবরই ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল মেনে আসছেন। এমনকি গোল করে রোনালদোর মতো সেলিব্রেশনও করেন তিনি। তাই অনেকেই বলছেন, কেবল রোনালদোকে আদর্শ মানেন বলেই বেলিংহ্যামের নাম উচ্চারণ করেননি মেসি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live