ভারত বনাম বাংলাদেশ: টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি
সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। আর ইতিমধ্যেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। আগেই জানা গিয়েছিলো এপ্রিল মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ভারতের নারী দল।
আগেই জানা গিয়েছিলো এপ্রিল মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে ভারতের নারী দল। এবার চূড়ান্ত হয়ে গেছে দ্বি-পাক্ষিক এই সিরিজের সূচিও। হারমানপ্রিত কাউরদের সঙ্গে সিলেটে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সিরিজ খেলতে ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারতীয় দল। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হবে প্রথম ম্যাচ। ৩০ এপ্রিল একই সময়ে হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, রাতের আলোয়।
২ ও ৬ মে পরের দুই ম্যাচ রাখা হয়েছে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে, যেটি গ্রাউন্ড-২ হিসেবে পরিচিত। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচটি আবার রাখা হয়েছে মূল মাঠে, সন্ধ্যায়।
কয়েকদিন আগেই বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেল দিয়েছিলেন এই সিরিজের খবর। মূলত বাংলাদেশে হতে যাওয়া মেয়েদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি নিতে আগ্রহ ছিলো ভারতের। বাংলাদেশও প্রস্তুতির মঞ্চ হিসেবে সুযোগটা লুফে নিয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live