মেসির খেলা নিয়ে শঙ্কা
সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। বর্তমানে ইনজুরিতে আছেন দলের বাইরে। আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে দুইটি প্রীতি ম্যাচ মিস করেছেন তিনি। আবার ইন্টার মায়ামির হয়ে মিস করছেন তিনটি ম্যাচ। তবে আশার বানী হলো অনুশীলনে ফিরেছেন মেসি।
আগামীকাল সকালে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মেক্সিকোর ক্লাব মন্তেরির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। তবে প্রশ্ন হলে এই ম্যাচে মেসিকে পাওয়া যাবে কিনা। এর উত্তর দিয়েছেন মার্তিনো। তিনি বলেন, 'আগামীকাল (ম্যাচের দিন) আমরা সিদ্ধান্ত নেব। আজ আমি কিছু জানি না। আজ সে অনুশীলন করেছে। আরো ২৪ ঘণ্টা বাকি আছে। আগামীকাল সিদ্ধান্ত নেব।'
তবে সবর্কালের সেরা ফুটবলারকে নিয়ে কোনো রকম ঝুকি নিতে চান না তিনি। মার্তিনো বলেন, 'মূল ব্যাপার হচ্ছে মেসির ইনজুরি। এটা সত্য যে, এই ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ; কিন্তু আপনাকে বুঝতে হবে, সব কিছু মাত্রই শুরু হলো। এখন তাঁর শরীরের অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত নেব। কোনো রকম ঝুঁকি নিতে চাই না।'
মায়ামি শিবিরে চলতি মৌসুমে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। চলতি মেজর লিগ সকারে ৫ গোলের সঙ্গে করেছেন ৩ অ্যাসিস্ট।
আর কনকাকাফ টুর্নামেন্টে করেছেন দুইটি গোল। মন্তেরির বিপক্ষে ম্যাচের আগে উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ বলেছেন, 'মন্তেরি শক্তিশালী দল হওয়ায় আমাদের ভুগতে হতে পারে। কিন্তু ম্যাচের জন্য প্রস্তুত আমরা এবং যারা ১৮০ মিনিট ভালো খেলবে তারাই জিতবে।' ফিরতি লেগ হবে ১০ এপ্রিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live