শেষ হলো মেসির ইন্টার মায়ামির ম্যাচ, দেখেনিন ফলাফল
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) মন্টেরির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। মেসিবিহীন অবস্থায় খেলতে নেমে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে দলটি। এতে সেমিতে ওঠার পথে বড় ধাক্কা খেল মায়ামি।
ইনজুরির কারণে মায়ামির জার্সিতে শেষ কয়েকটি ম্যাচ মাঠে নামতে পারেননি মেসি। বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে ছাড়া জয়ের দেখা পায়নি তার দলও। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মন্টেরির কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি।
ম্যাচে প্রথম গোলের দেখা পায় মায়ামি। সুয়ারেজ, বুস্কেটস, ডেভিড রুইজরা দলকে দুর্দান্ত শুরু এনে দেন। ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় তারা। টমাস অ্যাভিলেস গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন রবার্ট টেইলর।
দ্বিতীয়ার্ধে মায়ামির কঠিন পরীক্ষা নেয় মন্টেরি। ম্যাচের ৬৫ মিনিটে রুইজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। ম্যাচের ৬৯ মিনিটে সমতায় ফেরে মন্টেরি। ক্লাবটির পক্ষে গোল করেন মেজার। ম্যাচ যখন ড্র হওয়ার পথে ঠিক তখনই জয়সূচক গোলের দেখা পায় মন্টেরি।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে জর্জ রদ্রিগেজ মন্টেরিকে লিড এনে দেন। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ার পর আর সমতায় ফিরতে পারেনি মায়ামি। ফলে প্রথম লেগে ২-১ গোলে হার নিয়েই মাঠ ছাড়ে তারা। আগামী ১১ এপ্রিল দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা