ব্রেকিং নিউজ: চলছে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত
চলছে আইপিএলের ১৭ আসরের খেলা। চলতি আসরে টানা তিন ম্যাচে হেরে ব্যাকফুটে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। যার ফলে অশান্তি শুরু হয়েছে অন্দর মহলে।
ভারতীয় গণমাধ্যম বলছে, সাবেক অধিনায়ক রোহিত শর্মা ও বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মধ্যে দূরত্ব বাড়ছে। তাদের মধ্যে প্রকাশ্যে ঝগড়া হচ্ছে। হার্দিকের অধিনায়কত্বে খুশি নন রোহিত। পরিস্থিতি এতটাই খারাপ যে রোহিত মুম্বাই দল ছাড়তে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বাইয়ের এক ক্রিকেটার সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘হার্দিকের অধিনায়কত্বের জন্যই দু’জনের মধ্যে সমস্যা হচ্ছে। মাঠে হার্দিকের অনেক সিদ্ধান্ত মানতে পারছেন না রোহিত। তিনি নিজের মতামত জানাচ্ছেন। সেগুলি আবার হার্দিক শুনছেন না। তিনি নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে খেলা শেষে সাজঘরে ফিরেও প্রকাশ্যে ঝগড়া করছেন তারা। তাতে দলের অন্দরের পরিবেশ আরো খারাপ হচ্ছে।’
ঐ ক্রিকেটার আরো জানিয়েছেন, ‘রোহিত মুম্বাইয়ে খুশি নন। তিনি দল ছাড়তে চাইছেন। এ বার হবে না। কিন্তু পরের বার তিনি আর মুম্বাইয়ে থাকতে চাইছেন না। এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নাকি আলোচনাও শুরু করেছেন রোহিত।’
এবারের আইপিএলের নিলামের আগে গুজরাট থেকে হার্দিককে কিনেছে মুম্বাই। নিলামের আগে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছে তারা। রোহিত মুম্বাইকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। তাই তার পক্ষে এটা হজম করা কঠিন। হার্দিক অধিনায়ক হিসেবে প্রথম তিনটি ম্যাচে হেরেছেন। তাই তিনিও চাপে। সব মিলিয়ে মুম্বাই শিবিরের পরিবেশ ভাল নয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!