অবিশ্বাস্য ৪০ মিনিটেই শেষ ওয়ানডে ম্যাচ
আজ ডিপিএলে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। চলমান ম্যাচটিতে রূপগঞ্জকে উড়িয়ে দিয়েছে শাইনপুকুর। তামিম ও জিসানের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৯ ওভারেই জয় তুলে নেয় তারা।
ভেজা আউটফিল্ডের কারণে ২ ওভার কমে আসা ম্যাচটিতে আগে ব্যাট করে ৩৯.৪ ওভার খেলে ১১০ রানে গুটি যায় রূপগঞ্জ। তাদের দেওয়া লক্ষ্য তাড়ায় দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে এই রান মাত্র ৯ ওভারে টপকে যায় শাইনপুকুর। সময়ের হিসেবে যা ৪০ মিনিটেই শেষ হয়েছে।
এদিন হাসান মুরাদ, আরাফাত সানি ও মেহেরাব হাসান- এই তিন স্পিনারের তোপে একেবারেই সুবিধা করতে পারেনি রূপগঞ্জ। আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ওপেনার আব্দুল্লাহ আল মামুন ছাড়া আর কোনো ব্যাটার ২০ রানের গণ্ডি পার করতে পারেননি।
শাইনপুকুরের হয়ে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৪, অফ স্পিনার মেহেরাব ২ ও আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি ২ উইকেট নিয়েছেন।
রূপগঞ্জের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মোটে ৪০ মিনিট সময় নেন শাইনপুকুরের দুই ওপেনার। তানজিদ-জিসান দুজনই দুই প্রান্ত থেকে ব্যাট হাতে ঝড় তোলেন। জিসান ৪টি চার ও ৬টি ছয়ে ২৮ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। ৬টি চার ও ৩টি ছয়ে ২৬ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তামিম।
আট ম্যাচে এটি পঞ্চম জয় শাইনপুকুরের। এই জয়ে সুপার লিগে সম্ভাবনা আরেকটু বাড়ল দলটির। অন্যদিকে এখনো জয়ের মুখ দেখতে পারেনি রূপগঞ্জ টাইগার্স। ৮ ম্যাচে এটি তাদের টানা অষ্টম হার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live