নিজের প্রিয় ফুটবলারের নাম জানালেন মোহাম্মদ সালাহ
সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৬ গোল করেছেন মোহাম্মদ সালাহ। আসরে তাঁর চেয়ে শুধু বেশি গোল করেছেন আর্লিং হলান্ড (১৮টি)। বর্তমানে লিভারপুল-আর্সেনাল-ম্যানচেস্টার সিটির যে ত্রিমুখী শিরোপা–লড়াই চলছে, সেখানে সামনের ম্যাচগুলোয় বড় ভূমিকা রাখার সুযোগ আছে সালাহর।
মোহাম্মদ সালাহর দলে তার সাথে খেলছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার আলেক্সিস ম্যাক আলিস্টার। সালাহর পাশাপাশি লিভারপুলের হয়ে আলো ছড়াচ্ছেন দলটির আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক আলিস্টারও। সর্বশেষ শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক গোলে ম্যাচের গতিপথ বদলে দিয়েছিলেন এ মিডফিল্ডার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্যাক আলিস্টারের প্রসঙ্গ টেনে সালাহর কাছে তাঁর প্রিয় আর্জেন্টাইন খেলোয়াড়ের কথা জানতে চাওয়া হয়। উত্তরে মেসির প্রতি নিজের ভালোবাসার কথা জানান দিয়েছেন ‘ইজিপসিয়ান কিং’–খ্যাত এই ফুটবলার। পাশাপাশি এ সময় আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পছন্দের কথাও জানান সালাহ।
নিজের পছন্দের আর্জেন্টাইন ফুটবলার সম্পর্কে বলতে গিয়ে ইএসপিএন আর্জেন্টিনাকে সালাহ বলেছেন, ‘ম্যাক অ্যালিস্টার ছাড়া বললে মেসি, আমি মেসিকে ভালোবাসি। মেসি হচ্ছে মেসি। আমি বাতিস্তুতাকেও পছন্দ করি। আর্জেন্টিনায় একবার তার সঙ্গে আমার দেখাও হয়েছিল, সে তার স্বাক্ষর করা জার্সিও আমাকে দিয়েছিল।’
পছন্দের আর্জেন্টাইন খেলোয়াড় বেছে নেওয়ার পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের কিছু বিষয়ও ভাগাভাগি করেছেন সালাহ, ‘আমি প্রায় প্রতিদিন দাবা খেলি। আমি বেশ উল্লেখযোগ্য সময় নিয়ে যোগব্যায়াম করি এবং প্রায় প্রতিদিন ধ্যান করি। আমি ছোট ছোট জিনিস বিকশিত করার চেষ্টা করি। শুধু ফুটবলে নয়, ব্যক্তি হিসেবেও। ফুটবলে নিজের সেরা দিতে আমি সবকিছু করি, কিন্তু মানুষ হিসেবেও আমার বিকশিত হওয়া দরকার।’
প্রিমিয়ার লিগের দ্বিতীয় শিরোপা জয় থেকে মাত্র আট ম্যাচ দূরে আছেন সালাহ। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি ঘাড়ে নিশ্বাস ফেললেও ব্যাটনটা এখনো লিভারপুলেরই হাতে। তবে আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুল মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। এই ম্যাচের ফলের ওপর অনেকটাই নির্ভর করছে লিভারপুলের শিরোপা–ভাগ্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live