তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে খোলামেলা কথা বললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ
বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল। তবে বেশ কিছু দিন ধরে আছেন জাতীয় দলের বাইরে। কারণ আমাদের সবার জানা। বিশ্বকাপের আগে নানা নাঠকীয়তা। অভিমান করে অবসর ঘোষণা। এরপর প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে জাতীয় দলে ফেরা। তারপর নানা ইস্যু নিয়ে বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়া। কি হয়নি এই সময়।
দেশের সেরা ওপেনারের জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার মতে, তামিমের মত অভিজ্ঞ ক্রিকেটারকে সবাই দলে পেতে চায়। তিনি বলেন, ‘আমরা গণ্ডির মধ্যে রয়েছি। যেকোনো ক্রিকেটারের সঙ্গেই আমাদের কথা বার্তা। তামিমকে কে না দলে চায়, সবাই তাকে দলে চায়। তার সঙ্গে বোর্ড সভাপতি কথা বলবেন। বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। আমরা কথা বলতে পারি কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নেই।’
এই দিন শুধু তামিম নয় সাকিবকেও নিয়ে কথা বলেছেন গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘সাকিবকে নতুন করে দেখার কিছু নেই। সে অনেকদিন টেস্টের বাইরে ছিলো। হয়তো তার সেরাটা আসেনি, কিন্তু তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করেছে। সাকিব জাতীয় দলের জন্য ছাতার মতো। তরুণদের অনেক কিছু শেখার আছে। সাকিব জানে তার সুনাম কিভাবে রাখতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!