ব্রেকিং নিউজ: সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
ধর্ম ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৪ এপ্রিল ০৮ ২১:৩১:৩৫
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া বিভাগ। অর্থাৎ মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটিতে রমজান মাসের শেষ দিন এবং শাওয়ালের শুরু বলে ধরা হবে। সেই সঙ্গে বুধবার (১০ এপ্রিল) দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। এ বছর ৩০ রমজান সম্পন্ন হতে যাচ্ছে।
গত বছর সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় ২০ এপ্রিল। পরের দিন ২১ এপ্রিল দেশটিতে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।
ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চন্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়। তাই মুসলিমদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- আজ ব্যালন ডি’অর ২০২৬, কার হাতে উঠবে সেরা খেলোয়াড়ের পুরস্কার?
- মালয়েশিয়া মেডিকেল কবে শুরু হবে ২০২৬, সর্বশেষ খবর
- Ballon d’Or 2026 Rankings: শীর্ষে ইয়ামাল, সেরা ১০ কারা?
- OPPO Find X10 Ultra: ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কী থাকছে?
- এইচএসসি রেজাল্ট ২০২৬: রোল নম্বর দিয়ে ফল দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম