নিজেই নিজের পারফরম্যান্স নিয়ে যা বললেন কাটার মাস্টার মুস্তাফিজ
আইপিএলে ১৭ তম আসরে উড়ন্ত শুরু পায় বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবারের আসরে চেন্নাই সুপার কিংসের প্রথম থেকেই একাদশে সুযোগ পান ফিজ। আর সেই সুযোগ ভালোভাবে কাজে লাগান এই পেসার। প্রথম ম্যাচেই তুলে নেন চার উইকেট। দ্বিতীয় ম্যাচে ২ উইকেট ও তৃতীয় ম্যাচে নেন ১ উইকেট। তিন ম্যাচেই তুলে নেন ৭ উইকেট।
এরপর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রসেসিংয়ের জন্য দেশের ফিরে যান ফিজ। এর মাঝে একটি ম্যাচ মিস করে মুস্তাফিজ। তবে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও আইপিএলে ফিরেন ফিজ। ফিরেই নিজের সিংহাসন দখল করেন তিনি। কলকাতার বিপক্ষে ৪ ওভার বল করে ২২ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। দখলে নিয়েছেন পার্পল ক্যাপ।
আর মাঠে ফিরেই জয় দিয়ে শুরু করতে পেরে খুশি মুস্তাফিজও। নিজের পারফরম্যান্স নিয়ে ফেসবুক পোস্টে মুস্তাফিজ বলেন, 'আবারও ফিরতে পেরে ভালো লাগছে। জয় দিয়ে পুনরায় শুরুটা করতে পারা অসাধারণ। এটা ছিল দলগত নৈপুণ্য এবং আমি আমার পারফরম্যান্সে খুশি। সবার সমর্থনের জন্য ধন্যবাদ। দৃষ্টি এখন সামনের দিকে।'
মুস্তাফিজ গতকাল নিজের জাদু দেখিয়েছেন ইনিংসের ১৮ ও ২০তম ওভারে। মুস্তাফিজের জন্য চ্যালেঞ্জ ছিলেন তারই বিপিএল সতীর্থ ক্যারিবিয়ান সুপার স্টার আন্দ্রে রাসেল। সেই চ্যালেঞ্জটাও ভালোভাবেই সামাল দিয়েছেন কাটার মাস্টার ফিজ। ১৮তম ওভারে ক্যাচও উঠেছিল। উইকেটের পেছনে ফিজের করা বলে রাসেলের কাজটা নেওয়া হয়নি ধোনির।
তবে ইনিংসের শেষ ওভারে তা পুষিয়েও দিয়েছেন তিনি। তাতে এসেই পেয়েছেন কলকাতা অধিনায়ক শ্রেয়াশ আইয়ারের উইকেট। উড়িয়ে মারতে গিয়ে আইয়ার ক্যাচ দিয়েছেন জাদেজার হাতেই। দুই বল পরেই পেয়েছেন মিচেল স্টার্কের উইকেট। এর মাধ্যমে আইপিএলে এবারের আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারীর জায়গা আবারও দখলে নিলেন দ্য ফিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live