রাজস্থানের বিপক্ষে ম্যাচের জন্য চমক দিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করলো কলকাতা
এক দিন আগে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এখন এক দিন পর আবারও মাঠে নামতে হবে নাইটদের। আজ মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলে আবার দুই দল একে অপরের প্রতিদ্বন্দি। পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে রাজস্থান রয়েলস দুই নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স।
একদিনের ব্যবধানে ম্যাচের কারণে ক্রিকেটারদের অনুশীলন করায়নি কলকাতার টিম ম্যানেজমেন্ট। টানা ম্যাচের ধকল সামলাতে অনুশীলনের থেকে বিশ্রামকেই বেশি গুরুত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে কলকাতার হাঁসফাঁস গরমে বেহাল দশা সকলের। এই গরমই ভাবাচ্ছে কেকেআর শিবিরকে। গরমের কথা মাথায় রেখেই কি এই ম্যাচের দলে পরিবর্তন করবে নাইটরা? রাজস্থানের প্লেয়িং একাদশই বা কি হতে পারে?
মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একে থাকা রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে পয়েন্ট টেবলের দুই নম্বর দল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের বিরুদ্ধে হর্ষিত রানার দলে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁর উইকেট-হীন আউটিংয়ের কথা বিবেচনা করা হতে পারে। তবে এই ম্যাচে দুরন্ত ছন্দে থাকা ফিল সল্ট এবং সুনীল নারিনই ওপেন করবেন বলে আশা করা হচ্ছে।
মিডল অর্ডারে বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, অংকৃষ রঘুবংশী এবং আন্দ্রে রাসেলেরা থাকতে পারেন। বোলিং বিভাগে, কেকেআর পেসার এবং স্পিনারদের একটি মারাত্মক সংমিশ্রণ রয়েছে। মিচেল স্টার্ক, বৈভব অরোরা এবং রমনদীপ সিং পেস আক্রমণের নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশিত, অন্য দিকে স্পিন জাদুকর বরুণ চক্রবর্তী তাঁর বৈচিত্র্য দিয়ে জাদু বুনবেন বলে আশা করা হচ্ছে। মোটামুটি ভাবে উইনিং কম্বিনেশনই ধরে রাখতে চাইবে কেকেআর।
৬ ম্যাচের মধ্যে ৫টি জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। কেকেআর-এর মতো রাজস্থানের প্লেয়িং একাদশেও সম্ভবত খুব বেশি পরিবর্তন হবে না। তবে তাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার জস বাটলার কেকেআর ম্যাচের জন্য ফিট হবেন কিনা, সেটাই দেখার। পঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারেননি বাটলার।
কলকাতা নাইট রাইডার্সে সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, অংকৃষ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেতমায়ের, রোভম্যান পাওয়েল/জস বাটলার, কেশব মহারাজ, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live