হাইব্রিড পিচে পাঞ্জাবের মুখোমুখি চেন্নাই, খেলতে পারবেন না মুস্তাফিজ
দিন দিন আরও প্রতিযোগিতা বাড়ছে ক্রিকেটে। নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে ক্রিকেটের সাথে। নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে ক্রিকেট ভক্তরা। এবার ভারত প্রথমবারের মত হাইব্রিড পিচ বসানোর কাজ করছে তাদের ক্রিকেট মাঠে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই অভিনব উদ্দেগ নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবে এই হাইব্রিড পিচ। আর এই পিচেই হবে আইপিএলের দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আইপিএলে শক্তিশালী তিন দল খেলবে এই পিচে। চেন্নাই সুপার কিংস, বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে এই দুই দল।
ধর্মশালায় খেলা কিন্তু এই পিচ তৈরি হয়েছে বিদেশে। আর এই পিচেই খেলতে নামবে ভারতের তারকা ক্রিকেটাররা। এই প্রথম আইপিএলে এই রকম ঘটনা দেখা যাবে। মে মাসের শুরুতে এই পিচে খেলা হবে। তবে যতদিনে এই পিচ বসবে, তার আগেই মুস্তাফিজুর রহমান দেশে ফিরবেন। হাইব্রিড পিচে খেলার অভিজ্ঞতা তাই হচ্ছে না ফিজের জন্য।
ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে থাকা এটিই প্রথম মাঠ যেখানে এই হাইব্রিড পিচ বসানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা বলেন, “হাইব্রিড পিচ পুরো তৈরি। সেখানেই আইপিএলের দু’টি ম্যাচ হবে।”
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, নেদারল্যান্ডসের ‘সিস-গ্রাস’ নামের একটি সংস্থা এই পিচ তৈরি করেছে। হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা জানিয়েছে, এই পিচে খেলতে স্বস্তিই পাবেন ক্রিকেটারেরা। কারণ, সেখানে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও সুবিধা পাবেন। ক্রিকেটারদের দক্ষতা বোঝা যাবে।
আগামী দিনে আরও অনেক মাঠে এই পিচ বসানো হবে বলে দাবি করেছে হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা। ইতিমধ্যেই আহমেদাবাদ ও মুম্বাই যোগাযোগ করেছে পিচ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে। তারাও এই প্রযুক্তি ব্যবহার করতে চাইছে।
ধর্মশালায় দু’টি হোম ম্যাচ খেলবে পঞ্জাব কিংস। আগামী ৫ মে চেন্নাই সুপার কিংস ও ৯ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে তারা। সেই দু’টি ম্যাচই হবে এই নতুন হাইব্রিড পিচে। তবে ৫ মে চেন্নাইয়ের সেই ম্যাচ মিস করবেন ফিজ। বাংলাদেশি এই পেসারের এনওসি মেয়াদ আছে ১ মে পর্যন্ত। ২ মে দেশে ফিরবেন ফিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live