টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময় পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে মুমিনুলরা
চলতি বছরে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। তাইতো এই সময় মাঠের বাইরে থাকবে বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটাররা। খেলার বাইরে থাকবে মুমিনুল হক, সাদমান ইসলাম, জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়রা। বিশ্বকাপ শেষ করে বাংলাদেশের ঘরোয়া কোনো খেলা নেই। তাইতো ক্রিকেটারদের প্রস্তুতি কথা মাথায় রেখে পাকিস্তান ও নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ আয়োজনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর ডিপিএল। চলতি আসরের সুপার লিগ চলার সময় শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষ করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে উড়াল দিবে টাইগাররা। যার ফলে ডিপিএল শেষ হওয়ার বিশ্বকাপ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে শান্ত সাকিবরা।
তবে বিশ্বকাপের পর টেস্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলবে সাকিবরা। সেই সিরিজগুলো শুরুর আগে খানিকটা অবসর সময় পার করতে হবে মুমিনুল, জাকির, সাদমান, সৈয়দ খালেদ আহমেদ কিংবা জয়দের মতো টেস্ট ক্রিকেটারদের।
মূলত পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে কোন টুর্নামেন্ট নেই। এমন অবস্থায় লাল বলের ক্রিকেটাররা যাতে নিজেদের প্রস্তুত রাখতে পারে সেজন্য পাকিস্তান ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি করে চারদিনের এবং তিনটি করে একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। বিষয়টি নিশ্চিত করেছেন জালাল ইউনুস।
মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুলাই পর্যন্ত ফাঁকা সূচি থাকায় তিনটি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সূচি চূড়ান্ত না হলেও জুনে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এরপর বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান ‘এ’ দল। সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।
‘এ’ দলের তিনটি সিরিজ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের ‘এ’ দলের খেলা আছে। পাকিস্তানের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি সিরিজ আছে। নিউ জিল্যান্ড ‘এ’ দল আসবে সেপ্টেম্বরের শেষের দিকে। আমরা এর মধ্যে পরিকল্পনা করছি। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুলাই পর্যন্ত ভালো একটা সময় আছে।’
‘সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। ভারতের সঙ্গে খেলা আছে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা আছে। এজন্য আমরা একটি পরিকল্পনা সাজাচ্ছি। আমাদের লাল বলের ক্রিকেটাররা যারা এখানে থাকবে, তাদের নিয়ে যাতে কাজ করা যায়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live