MD. Razib Ali
Senior Reporter
মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ডেল স্টেইন
দীর্ঘ দিন পর নিজের চেনা ছন্দে ফিরেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চলমান আইপিএলে নিজের বোলিং জাদু দেখাচ্ছেন তিনি। চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএল খেলছেন তিনি। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। এই ম্যাচে জয় পায় তার দল চেন্নাই সুপার কিংস।
এরপরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ২টি উইকেট। দুই ম্যাচেই তুলে নেন ৬ উইকেট। পেয়ে যান পার্পল ক্যাপের দখল। দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভুমিকা। তবে এরপরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ছিলেন বির্বণ। ৪ ওভার বল করে দেন ৪৭ রান পেয়েছেন মাত্র ১টি উইকেট। আসরে প্রথম হারের মুখ দেখে চেন্নাই সুপার কিংস।
নিজের ৪র্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সে বিপক্ষে মাঠে নামে মুস্তাফিজ। এই ম্যাচে দুর্দান্ত বল করে ফিজ। ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন ২টি। জয় পায় চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেন বাজে বল। ৪ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছেন মাত্র ১টি উইকেট। তবে এই ম্যাচে জয় পায় চেন্নাই।
লাখনৌ সুপার জায়েন্টসের বিপক্ষে ম্যাচে ৪ ওভার বল করে ৪৩ রান দিয়ে নিয়েছেন মাত্র ১টি উইকেট। এই ম্যাচে চেন্নাইয়ের কোনো বোলার ভালো করতে পারেনি। ফলে ম্যাচ হারে চেন্নাই। এখন পর্যন্ত আইপিএলে ৬ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন তিনি।
আর মুস্তাফিজের এমন পারফরমেন্সের পর সবাই তাকে প্রশংসাতে ভাসাচ্ছেন। আর এরই ধারাবাহিকতায় মুস্তাফিজকে নিয়ে কথা বলেছেন ডেল স্টেইন। তিনি বলেন, "মুস্তাফিজুরকে নিয়ে টানাটানি হচ্ছে কারণ এই মুহূর্তে সে অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলার, বিশ্বকাপেও সব থেকে বেশি নজর থাকবে তার উপর। একা হাতে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!