অবিশ্বাস্য বিশ্বরেকর্ড: টি-টোয়েন্টিতে ০ রানে ৭ উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড
মঙ্গোলিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়ার মেয়েরা উদয়না ক্রিকেট মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হয়। যেখানে ইন্দোনেশিয়া বিশাল ব্যবধানে মঙ্গোলিয়াকে হারিয়েছে। আর এর পেছনে বড় অবদান রোমালিয়ার। ডানহাতি এই অফস্পিনার বোলিং ফিগারটা ছিল এমন– ৩.২-৩-০-৭। অর্থাৎ ৩.২ ওভারে তিনি কোনো রান না দিয়েই নিলেন ৭ উইকেট।
ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ০ রানে ৭ উইকেট নেয়ার ঘটনা এবারই প্রথম। তবে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৭ উইকেট নেয়ার ঘটনা এ নিয়ে তিনবার দেখা গেছে। ৭ উইকেট নেয়া বাকি দুই বোলার ফেডেরিক ওভারডিজক ও অ্যালিসন স্টকস। কোনো রান না দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি আগে ছিল নেপালের অঞ্জলি চাঁদের। মালদ্বীপ নারী দলের বিপক্ষে ২০১৯ সালে ০ রানে ৬ উইকেট নেন অঞ্জলি।
মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইন্দোনেশিয়া অধিনায়ক নি ওয়ান সারিয়ানি। স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রানের সংগ্রহ দাঁড় করায়। তাদের সর্বোচ্চ ৬১ রান করেছেন ওপেনার নি পুতু আয়ু নন্দ সাকারিনি। ৪৪ বলের ইনিংসে তিনি মেরেছেন ৬টি চার ও ১টি ছক্কা। মঙ্গোলিয়ার হয়ে ২৯ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন মেন্দবায়ার এনখজুল।
জবাবে রানতাড়ায় রোমালিয়ার বোলিং তোপে মাত্র ২৪ রানেই গুটিয়ে যায় মঙ্গোলিয়া। অথচ তারা ব্যাটিং করে ১৬.২ ওভার। ১২৭ রানের বড় এই পরাজয়ের পর ইন্দোনেশিয়া সিরিজ শেষ করেছে ৪-০ ব্যবধানের লিড নিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live