MD. Razib Ali
Senior Reporter
মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্যভাবে যা বললেন মাথিশা পাথিরানা
এবারের আইপিএলের ইতি হয়ে গেছে মুস্তাফিজের। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে দিয়ে আইপিএলের শেষ ম্যাচে খেলে ফেলেছেন তিনি। এবারের আসরে দারুন ছন্দে ছিলেন ফিজ। মুস্তাফিজ যেন তার হারানো সেই ছন্দে ফিরে পেয়েছিলেন। ধোনি ও ব্রাভোর পরামর্শে আবারও নিজেকে খুজে পেয়েছেন তিনি এমনটা মনে করছেন অনেকে। এই কথা মুস্তাফিজ নিজেই বলেছেন একটি ভিডিওতে।
এবারের আইপিএলে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকাতে সেরা পাঁচের মধ্যে এখনও আছেন তিনি। পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ একটা উইকেট পেলেই শেষ বারে মত পার্পল ক্যাপ মাথায় নিতে পারতেন তিনি। তবে শেষ ম্যাচে কোনো উইকেট পাননি ফিজ। ৪ ওভার বল করে ২২ রান দিয়েছেন ফিজ।
জুটি বেধে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তাইতো মুস্তাফিজ চলে আশায় মন খারাপ তার। মুস্তাফিজকে নিয়ে তিনি বলেন,বলেন, ‘আমি মনে করি, সে আমার জন্য অসাধারণ একজন পার্টনার। কারণ, ডেথ ওভারে সে খুবই ভালো বল করে। পাশাপাশি শেষদিকে তার কাছ থেকে আমি দারুণ সাপোর্ট পাই। ডেথ ওভারে তার সঙ্গে বল করলে অনেক কিছুই সহজ হয়ে যায়। কারণ সে ভালো একজন বোলার।’
তিনি আরও যোগ করেন, ‘সে যে শুধু ডেথ ওভারে ভালো বোলিং করেছে, তা কিন্তু নয়। পাওয়ার প্লের পাশাপাশি মিডল ওভারেও সে ভালো বল করেছে। ১৬-২০ এই চার ওভারেই আমরা একসঙ্গে বোলিং করি। যখন বিরতি থাকে তখন আমরা উইকেট কেমন সেটা নিয়েও কথা বলি। আর এই ধরনের কথপোকথন সবসময়ই আমাদের মধ্যে হয়। আসলে তার সঙ্গে সবকিছু করাই সহজ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live