একাদশে জায়গা পাবেন কিনা জানেন না সাইফউদ্দিন
দীর্ঘ সময় পর আবারও জাতীয় দলে ফিরেছেন বাংলাদেশের একমাত্র পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর ফিরেই নিজের ঝলক দেখিয়েছেন তিনি। বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করার পর শ্রীলঙ্কার সিরিজের ডাক না পেলেও জিম্বাবুয়ে সিরিজের দলে ডাকা হয় তাকে। আর ফিরেই করলেন বাজিমাত।
৪ ওভার বল করে ১৫ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ কর্মীদের সাথে কথা বলেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
সাইফউদ্দিন বলেছেন, 'সত্যি কথা বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম। এর আগে কখনও এতটা নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু এক দুই ম্যাচ পরে ফিজ (মুস্তাফিজ) আসবে। সেক্ষেত্রে সেরা একাদশে কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে। তারপরও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি ভালোটা দেয়ার। মোটামুটি হয়েছে। যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগত।'
তবে জানালেন ১৮ মাস পর জাতীয় দলে ফিরে পারফর্ম করা সহজ ছিল না তার জন্য। সাইফউদ্দিন বলেন, 'আলহামদুলিল্লাহ প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম। আমার জন্য কিছুটা কঠিন ছিল। বিশ্বকাপ দলে বা স্কোয়াডে যদি স্থায়ীভাবে সুযোগ পেতে চাই আমার কাছে পারফরম্যান্সের বিকল্প নেই। এর আগেও ২০২২ সালে শেষ মুহূর্তে আমি বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এ কারণে অনেক সিরিয়াস ছিলাম পারফর্ম করার জন্য।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live