অবিশ্বাস্য রেকর্ড: সাকিবের ৪০০*
চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগেরখেলা। আজ মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর এই ম্যাচেই লিস্ট 'এ' ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা আলরাউন্ডার সাকিব আল হাসান।
টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ৫০ রানের মধ্যেই দুই ওপেনার শাহাদাত হোসেন দিপু ও তামিম ইকবালকে হারিয়ে ফেলে প্রাইম ব্যাংক। এরপর দলের হাল ধরেন অধিনায়ক জাকির হাসান ও মুশফিকুর রহিম। ৩য় উইকেটে ১৩৩ রানের জুটি গড়েন দুজনে। অবশ্য অল্পের জন্য দুজনকেই থাকতে হয় শতক বঞ্চিত।
৯৫ বল মোকাবেলায় ৮৫ রান করে সাজঘরে ফেরেন জাকির, হাকান ৯টি চার ও ২টি ছক্কা। এছাড়া ৯৪ বলে ৭৮ রান করা মুশফিক হাঁকান ৭টি চার ও ২টি ছক্কা।
শেষদিকে ১০ বলে ২২ রানের ক্যামিও খেলেন হাসান মাহমুদ। ৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন নাজমুল অপু। নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ২৭০ রান। ১০ ওভার বল করে ৪২ রানের খরচায় সাকিব এদিন শিকার করেন জোড়া উইকেট। জাকিরকে সাজঘরে ফিরিয়ে শিকার করেন নিজের ক্যারিয়ারের ৪০০তম উইকেট। এছাড়া শফিকুল ইসলাম, আরিফ আহমেদ ও তাইবুর রহমান দুটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live