আইপিএলের মাঝ পথে দলের হার্ডহিটার ব্যাটারকে হারালো কলকাতা
এবারের আইপিএলে এখন পর্যন্ত কোনো ম্যাচ পায়নি কলকাতা নাইট রাইডার্সের উইকেটরক্ষক ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। তবে এরই মধ্যে নতুন দু:সংবাদ পেলেন তিনি। তার মা অসুস্থ। অসুস্থ মায়ের পাশে থাকার জন্য আইপিএল ছেড়েছেন এই ব্যাটার। দেশে ফিরে যাচ্ছেন রহমানুল্লাহ গুরবাজ বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই।
তবে তিনি আরও জানিয়েছেন আিইপিএল ছেড়ে গেলেও খুব তাড়াতাড়ি আবারও ফিরবেন তিনি। প্লে-অফের আগেই দলের সাথে যোগ দেবেন বলে জানিয়েছেন রহমানুল্লাহ গুরবাজ।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ গুরবাজ বলেন, “ আমার মায়ের অসুস্থতার জন্য আমি আইপিএল থেকে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি, আমি কলকাতা পরিবারের সাথে যোগ দেব। বার্তা এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ সে(গুরবাজের মা) এখন ভালো অনুভব করছে।”
২০২৪ আসরের নিলামের আগে গুরবাজকে ‘ট্রেড’ এর মাধ্যমে দলে ভেড়ায় কলকাতা। আন্তর্জাতিক ক্রিকেটে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত হলেও আইপিএলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই আফগান তারকা। এখন পর্যন্ত আইপিএলে ১১ ম্যাচ খেলে ২০.৬ গড় এবং ১৩৩.৫ স্ট্রাইক রেটে ২২৭ রান করেছেন গুরবাজ।
চলতি আসরে ১১ ম্যাচের আটটিতে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১৬ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার শীর্ষে। দুইবারের চ্যাম্পিয়নরা প্লে-অফের দৌড়ে আছে ভালোভাবেই। তিন ম্যাচে মুম্বাই, গুজরাট ও রাজস্থানের মুখোমুখি হবে তারা। আগামী ২২ মে শুরু হবে প্লে-অফ পর্ব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live