সুনীল নারিনের না হাসার অবিশ্বাস্য কারণ জানালেন আন্দ্রে রাসেল
টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের রাজ চলছে বহুদিন ধরে। বিশ্বের এমন কোনো ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্ণামেন্ট নাই যেখানে খেলেনা তারা। এদের মধ্যে অন্যতম সুনীল নারিন। দীর্ঘ ক্যারিয়ারে গড়েছেন বহু রেকর্ড। তবে নিজে পারফর্ম করেন কিংবা দলের জয় যাই হোক না কেন, যত আনন্দের উপলক্ষ্যই আসুক না কেন বাইশ গজে একটা মানুষকে আপনি কখনো হাসতে দেখবেন না। সেইটা হলেন সুনীল নারিন।
এবারের আইপিএলে বরাবরের মতো কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি। ব্যাট বল হাতে দারুন পারফরমেন্স করছেন তিনি। তবুও নারিনকে হাসতে দেখেছেন না ভক্তরা।
রোববার (৫ মে) লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার সর্বশেষ ম্যাচের পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। তাতে নারিনের সঙ্গে রয়েছেন আন্দ্রে রাসেল, ফিল সল্ট এবং অঙ্গকৃশ রঘুবংশী। তাদের কাছে জানতে চাওয়া হয়, মাঠে যে কোনও পরিস্থিতিতে নারিনের মুখের অভিব্যক্ত কেন একই রকম থাকে?
নারিনের বন্ধু এবং কলকাতার আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল বলেছেন, ‘নারিনের ৫০০ ম্যাচ খেলা হয়ে গেছে। একজন এত ম্যাচ খেললে খুব সহজে উত্তেজিত হয় না। নারিনের ক্ষেত্রেও বিষয়টা তাই।’
তবে রাসেলের এই যুক্তি মানতে নারাজ কলকাতার তরুণ ব্যাটার রঘুবংশী। তিনি জানিয়েছেন, ড্রেসিংরুমে প্রচুর হাসি-ঠাট্টা করেন নারিন। তিনি বলেছেন, 'ডাগআউটে নারিন প্রচুর হাসে। আমাদের মজার মজার জোকস শোনায়। শুধু মাঠেই একটু শান্ত থাকে। সেটাই সবাই দেখেন। আমাদের কাছে নারিন একজন কিংবদন্তি। যে একজন দুর্দান্ত ব্যাটার এবং দুর্দান্ত বোলার।'
নারিনের ওপেনিং সঙ্গী সল্টও কথা বলেছেন তাকে নিয়ে। ইংল্যান্ডের এই উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘নারিনের একটা মান রয়েছে। ভীষণ ঠান্ডা মাথার সে। ক্রিকেট ছাড়া কিছু বোঝে না। ও এমন এক জন, যার মধ্যে আমরা দু’জন ক্রিকেটারকে পাই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live