এক সিরিজ পরেই কপাল পুড়লো আমিরের, তাকে ছাড়াই আয়ারল্যান্ডের বিমানে চড়লো পাকিস্তান
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজ দিয়ে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেন পাকিস্তানের তারকা বোলার মোহাম্মদ আমির। নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বল করেন তিনি। এবার পাকিস্তানের সামনে আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজের স্কোয়াডে নাম আছে মোহাম্মদ আমিরের। তবে দুর্ভাগ্যবসত দলের সাথে আয়ারল্যান্ডের বিমানে উঠা হলো না তার। সময় মতো ভিসা না পাওয়ায় যেতে পারেননি তিনি। তবে এই সমস্যা থেকে কখন রেহাই পাবেন আমির, সে বিষয়েও কোনো কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, অন্যান্য ক্রিকেটার মতো যথাযথ নিয়ম মেনেই ভিসার আবেদন জানিয়েছেন আমির। দলের অন্য ক্রিকেটাররা ভিসা পেয়ে গেলেও আমিরের বাড়ছে অপেক্ষা। পাকিস্তানের সঙ্গে যুক্তরাজ্যেরও নাগরিকতা লাভ করা এই ক্রিকেটারকে কোন কারণে ভিসা দেওয়া হয়নি, তা জানায়নি আইরিশ ক্রিকেট বোর্ডও।
এই বিষয়টি সমাধানে আইরিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছে পিসিবি। এরপর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে পিসিবি জানিয়েছে, এটি সম্পূর্ণভাবে আয়োজক বোর্ডের দায়। সফরকারী দলের ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে কাজ করা তাদের দায়িত্ব। সময়মতো ক্রিকেটারদের ভিসার ব্যবস্থা করাও তাদের কাজ।
তবে আমিরের বিষয়টি সমাধানের চেষ্টা করছে আইরিশ ক্রিকেট বোর্ড। কবে নাগাদ সমাধান হয়, সেটি নিয়ে এখনো কোনো কিছুই জানা যায়নি। এদিকে আজ বুধবার সকালে আয়ারল্যান্ডে পৌঁছার কথা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের। আর সিরিজ শুরু হবে ১০ মে। আর শেষ হবে ১৪ মে। আইরিশদের বিপক্ষে সিরিজ শেষ করে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!