MD. Razib Ali
Senior Reporter
আগামীকাল বাঁচা মরার ম্যাচে গুজরাটের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই, মনে পড়লো মুস্তফিজের কথা
চলমান আইপিএলে দারুন ছন্দে ছিলেন মুস্তাফিজুর রহমান। একমাত্র বাংলাদেশী হিসেবে এবারের আইপিএলে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। তার স্বপ্নের দল চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএল মাতিয়েছেন তিনি। তার কাটারের জাদুতে মুগ্ধ হয়েছিল সবাই। চেন্নাইয়ের একাদশে অটো চয়েস হিসাবে খেলছিলেন তিনি। ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন ফিজ।
এবারের আইপিএলে সর্ব প্রথম তার মাথাতেই উঠে পার্পল ক্যাপ। তবে মুস্তাফিজের এই পথচলার শেষ হয়েছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য। এই সিরিজের কারণে মুস্তাফিজকে পুরো আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ১মে ম্যাচ খেলে এবারের আইপিএলকে বিদায় বলে দেন ফিজ। সে সময় দলের সবাইকে মুস্তাফিজকে নিয়ে হাহাকার করতে শোনা যায়। আগামীকাল বাঁচা মরার লড়াইয়ে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। প্লে-অফে উঠতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই চেন্নাই সুপার কিংসের। এমন পরিস্থিতে দলে সেরা দুই পেসার মুস্তাফিজ ও পাথিরানার সার্ভিস পাচ্ছে না দলটি।
ফর্মে থাকা মুস্তাফিজ ও পাথিরানার কথা এই রকম ম্যাচের চেন্নাইয়ের বেশ ভালোভাবে মনে পড়ার কথা। কেননা দুজনেই ছিলেন চেন্নাই সুপার কিংসের সেরা পেসার ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। শুধু চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টের না চেন্নাইয়ের ভক্ত সমর্থদেরও মনে পড়বে মস্তাফিজ পাথিরানার কথা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live