বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চট্রগ্রাম পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে দুই দল। চট্রগ্রাম পর্বের তিন ম্যাচে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ঢাকা পর্বে হবে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ। শেষ দুটি ম্যাচে স্কোয়াডে তিনটি পরিবর্তন এনে দল ঘোষণা করেছে বিসিবি।
তাইতো ঢাকার পর্বের একাদশে বড় পরিবর্তন আসছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেঞ্চের শক্তি পরিক্ষা করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ সময় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। খেলাটি সরাসরি দেখা যাবি টি-স্পোর্টসে।
সাকিব ও মুস্তাফিজ ফিরাতে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন নিশ্চিত। ঢাকা পর্বের একাদশে ফিরছেন মুস্তাফিজ ও সাকিব। আবার চলতি সিরিজে বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে লিটন দাস। তারপরও তাকে আরও একটি সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট। লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে ইনজুরি থেকে ফেরা সৌম্য সরকারকে। সৌম্য একাদশে ফিরলে তিনটি নিশ্চিত।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলবেন তিন নম্বরে। যদিও চলতি সিরিজে রানের দেখা পাচ্ছেন না তিনি। চারে খেলবেন সাকিব আল হাসান। পাঁচে ফর্মের তুঙে থাকা তাওহীদ হৃদয়। ছয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাত নম্বরে দেখা যাবে জাকের আলী অনিককে।
একাদশে দেখা যেতে পারে দুই স্পিনার। সেক্ষেত্রে সাকিবের সঙ্গী হতে পারেন রিশাদ হোসেন। লেগ স্পিনের সঙ্গে বড় শট খেলার সামর্থ্য তাকে এগিয়ে রাখবে। দুই স্পিনারের সঙ্গে বোলিং ইউনিটে থাকতে পারে ৩ পেসার। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান অটো চয়েজ। এই দুই প্রিমিয়াম পেসারের সঙ্গে সুযোগ মিলতে পারে মোহাম্মদ সাইফউদ্দিনের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!