চলছে জিম্বাবুয়ে সিরিজ এরই মধ্যে ভারত ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের সময় সূচি ঘোষণা
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার একই গ্রুপে আছেন বাংলাদেশ ও নেদারল্যান্ডস। চলতি বছরের ১৩ জুন সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে মুখোমুখি হবে বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগেই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ২৮ মে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই দল মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের ডালাসে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১ জুন নিউ ইয়র্কের মাঠে হবে ভারত ও বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের লড়াই।
৮ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। আর তাইতো নেদারল্যান্ডের বিপক্ষে একই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগটা লুফে নিয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে বাড়তি সুবিধা পাবেন সাকিব আল হাসানরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। সবচেয়ে কঠিন গ্রুপে পড়া বাংলাদেশ দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে এবং বাকি দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে খেলবে। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live