MD. Razib Ali
Senior Reporter
ডু অর ডাই ম্যাচে হারলো চেন্নাই, আইপিএল নিয়ে যা বললেন মুস্তাফিজ
স্বপ্নের মত একটা আইপিএল কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। সবার আগে এবারের আইপিএলে পার্পল ক্যাপ মাথায় উঠে মুস্তাফিজের। তবে জিম্বাবুয়ে সিরিজের কারণে দেশে ফিরতে হয় মুস্তাফিজকে।
কেননা বোর্ড তাকে পুরো আইপিএ খেলা এনওসি দেয়নি। যার ফলে আইপিএলের মাঝ পথে দেশে ফিরতে হয় তাকে। তবে ভক্ত সমর্থকরা মুস্তাফিজকে আইপিএল খেলানোর জন্য দাবি তোলেন। মুস্তাফিজের আইপিএলে খেলানোর বিষয়ে পক্ষে বিপক্ষে মতামত দেন বোর্ডের কর্তারাও। তবে, মুস্তাফিজ জানালেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, তার কাছে দেশই আগে।
আইপিএলে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও। ৪র্থ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামেন মুস্তাফিজ। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২৪ বলের মধ্যে ১৫টি ডট বল করেছেন তিনি। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান এই বাঁহাতি বোলার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মুস্তাফিজ বলেন, 'আমি সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি। আমি যেখানেই খেলি সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক কিংবা জাতীয় দল- আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। জাতীয় দল তো সবার আগে। উইকেট কিছুটা স্লো ছিল। সত্যি বলতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে এটা আমাকে সাহায্য করেছে।'
তবে গতকাল মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ জয় পেলেও আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে হেরে গেছে। এতে করে চেন্নাই সুপার কিংসের প্লে-অফ খেলার স্বপ্নে ধাক্কা লেগেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live