MD. Razib Ali
Senior Reporter
আগামীকাল সন্ধ্যা ৬টা বা বিকেল ৩টায় নয় নতুন সময়ে জিম্বাবুয়ে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চলমান বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চার ম্যাচ শেষ। টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৮ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।
টানা তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। এই ম্যাচে হারতে হারতে জয় পেয়েছে বাংলাদেশ। ৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শান্ত বাহিনী। গতকাল ৪র্থ ম্যাচেও দারুন ফাইট করে জিম্বাবুয়ে। শেষ ওভারে গিয়ে সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ৫ রানের জয় পায় বাংলাদেশ।
সিরিজের শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াস করতে চায় শান্ত বাহিনী। আগামীকাল সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের আগের ম্যাচ গুলো হয়েছিল বিকেল ৩টা ও ৬টায়। তবে শেষ ম্যাচে সকাল ১০টায় মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন। একাদশে এক থেকে দুই পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট।
এই সিরিজের সব ম্যাচে দেখা গেছে তাসকিন আহমেদকে। তাকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে অলরাউন্ডার সাইফ উদ্দিনকে। তানজিদ সাকিবকে আরও একটি ম্যাচ খেলার সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। বিশ্রাম দেয়া হতে পারে তানজিদ হাসান তামিমকে। আরও একটা সুযোগ পেতে পারেন লিটন দাস নিজেকে প্রমাণ করার জন্য।
ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকার ও লিটন দাস। আর তা না হলে একাদশে থাকতে পারেন ফর্মে তুঙে থাকা তানজিদ তামিমকে। তিন নম্বরে আসবে তাওহীদ হৃদয়। চারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাঁচে সাকিব আল হাসান। এই ম্যাচে এক জন বোলার কমিয়ে খেলানো হতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে। ছয়ে ব্যাট করবেন তিনি। ৭ নম্বরে ব্যাটিংয়ে আসবেন জাকের আলী অনিক।
পেস বিভাগে দেখা যাবে সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানকে। স্পিন বিভাগে থাকবের রিশাদ হোসেন সাথে থাকবেন সাকিব।
জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস/তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি