কবে ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল জানালেন বিসিবি বস পাপন
আর মাত্র কয়েক দিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় সব দল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তবে এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি বাংলাদেশ। সেই ঘোষণা আসতে পারে আগামীকার জানালেন বিসিবি বস পাপন। আজ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে উপস্থিত ছিলেন পাপন। দেখেছেন টাইগারদের খেলা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। খেলা শেষে দলের সঙ্গে বসেছিলেন আলোচনায়। সেই আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।
পাপনের আলোচনায় শুরুতেই উঠেছে বিশ্বকাপের দল প্রসঙ্গ। এই বিষয়ে কথা বলতে গিয়ে বিসিবি বস জানান, আগামীকাল (১৩ মে) বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। তিনি বলেন, 'আমাদের তো এখন দল ঘোষণা করতে হবে। সম্ভবত কাল ঘোষণা করা হবে দল।'
পাপন জানিয়েছেন, বিশ্বকাপের দল নিয়ে পরিকল্পনার কথা জানতেই ম্যাচ শেষে শান্তদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি, 'বিশ্বকাপের দল নিয়েই আলোচনা হয়েছে মূলত। আমরা জানতে চেয়েছিল ওদের পরিকল্পনা কী। এখানে সবাই ছিল, শুনলাম ওদের কথা।' বিশ্বকাপের ঠিক ১৯ দিন আগে ইনজুরিতে পড়েছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে অনুশীলন করতে গিয়ে সাইড স্ট্রেইনের চোটে পড়েন তারকা এই পেসার। ইনজুরি গুরুতর হলে বিশ্বকাপের আগে তাকে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। তবে তাসকিনকে পেতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন বিসিবি বস। তাসকিনের ইনজুরির বিষয়ে আলাপ করতে গিয়ে পাপন বলেন, আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে।’ তিনি আরও বলেন, ‘যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে কী করবো...। এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না (দেখবো)। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live