এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল খেলবে যারা জানালেন লারা
আর মাত্র কয়েক সপ্তাহ পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রেডিকশন। কারা খেলবে এবারের আসরে সেমি ফাইনাল। এই নিয়ে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড ক্রিকেটার ব্রায়ান লারা।
স্বাভাবিক ভাবে তিনি রেখেছেন তার দেশ ওয়েস্ট ইন্ডিজকে। এর পেছনে তিনি যুক্তি দেখিয়েছেন, “এবারের ক্যারিবীয় দলটিতে তরুণ প্রতিভার সংখ্যা অনেক। তারা একটি দল হয়ে খেলে লক্ষ্য অর্জনের সামর্থ্য আছে বলেও লারা যুক্তি দেখিয়েছেন।” তাইতো ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনালে দেখছেন লারা। তাছড়া তার সম্ভাব্য সেমিফাইনালের দলে রেখেছেন আফগানিস্তানকেও।
লারা মতে এবারের বিশ্বকাপে সেমি ফাইনাল খেলবে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাছাড়াও তিনি জানান ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) ব্রায়ান লারা বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ভালো করা উচিৎ। এই দলে অনেক তারকা ক্রিকেটার আছে এবং দল হয়ে খেললে তারা ভালো করতে পারে। ভারতীয় দল গঠনে অনেক জলঘোলা হলেও, তারা শীর্ষ চারে থাকবে। ইংল্যান্ডও ক্যারিবিয়ান অঞ্চলে উপভোগ্য সময় কাটায়, সমুদ্র সৈকতে ঘুরে এবং তারা সেমিফাইনালে থাকবে। চতুর্থ দল হিসেবে আমি দেখছি আফগানিস্তানকে। তাদের সেই সামর্থ্য আছে।’
এরপর ফাইনালের ভবিষ্যদ্বাণী করে লারা বলেন, ‘ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল হয়তো আমাদের ভুল প্রমাণ করতে পারে, যেমনটা অতীতেও হয়েছিল। ক্যারিবীয় দ্বীপে ২০০৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিল ভারত, যা আমাদের আহত করে। আমরা আবারও তেমন কিছু চাই না। তাই ভারত–ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল হতে যাচ্ছে এবং সেখান থেকে সেরা দলটাই চ্যাম্পিয়ন হবে।’
উল্লেখ্য, আসরের উদ্বোধনী দিনেই (২ জুন) নিজেদের প্রথম ম্যাচে রভম্যান পাওয়েলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। ‘সি’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ– নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা। অন্যদিকে, ‘এ’ গ্রুপে থাকা রোহিত শর্মার ভারতের প্রতিপক্ষ হিসেবে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ৫ জুন ভারত নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মোকাবিলা করবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!