বিশ্বকাপ দলের উদ্দেশ্যে বার্তা পাঠালো মাশরাফি
রাতে দেশ ছেড়েছে টাইগাররা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে গতকাল বুধবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ফটোসেশন সেরেছেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। এ সময়ে কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরা তাদের সঙ্গে ছিলেন।
টাইগারদের বিশ্বকাপ মিশনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে দলকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক লেখেন, ‘সাহস সবসময় গর্জন করে না, শুধু দিন শেষে শান্ত কণ্ঠস্বরে বলে, আগামীকাল চেষ্টা করব। ‘Go and kill it champs’ সবসময় শুভকামনা আমার প্রাণের দেশ, প্রাণের দলের প্রতি বাংলাদেশ।’
উল্লেখ্য, আগামী ২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে লাল-সবুজেরা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।
এদিকে বিশ্বকাপের বেশ কিছু দিন আগেই ১৫ মে মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের আগামী ২১,২৩ এবং ২৫ মে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এ ছাড়া ভারত ও ডাচদের সঙ্গে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচও খেলার কথা আছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live