MD. Razib Ali
Senior Reporter
মুস্তাফিজের কাছে বিশেষ বার্তা পাঠালো চেন্নাই সুপার কিংস
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজে কারনে অনেক আগেই আইপিএল ছাড়ে মুস্তাফিজ। তবে আইপিএল ছাড়লেও মুস্তাফিজকে এখনো মনে রেখেছে তার দল চেন্নাই সুপার কিংস। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভ কামনা জানিয়েছে চেন্নাই সুপার কিংস।
আজ ১৬মে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে নিয়ে একটা ছবি পোস্ট করে চেন্নাই সুপার কিংস। তারা ক্যাপশনে লিখেছে 'তোমাকে শুভকামনা ফিজ।'
মে মাসের ১ তারিখে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলে আইপিএলকে বিদায় বলে দেন মুস্তাফিজ। ২ মে দেশে ফিরে আসেন তিনি। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুন ফর্মে ছিলেন মুস্তাফিজ। তাদের হয়ে অভিষেক ম্যাচেই ৪ উইকেট তুলে নেন ফিজ। সেই ম্যাচে হয়েছিলেন ম্যাচ সেরা ও ফ্যান্টাসি ক্রিকেটার।
এরপর চেন্নাই সুপার কিংসের আরেক পেসার পাথিরানা একাদশে ফিরলেও বাদ পড়েনি ফিজ। আর চেন্নাইয়ের আস্থার প্রতিদান দিতে থাকেন তিনি। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আইপিএল ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির আসনটা ধরে রেখেছিলেন।
এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের একেবারে শেষদিকে ২৮ বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয়। যেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় ধোনির দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live