টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দল জানিয়ে দিল বোল্ট
আর মাত্র ১৫ দিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্টিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়েছেন গতি তারকা উসাইন বোল্ট।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করবেন উসাইন বোল্ট। নিজেই জানিয়েছেন এই কথা। তাছাড়া তিনি আরও জানান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ওয়েস্ট ইন্ডিজ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনের সময় এ জ্যামাইকান টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলোর সম্ভাবনা প্রসঙ্গে বলেছেন, আমি সবসময়ই আমার ঘরের দলের পক্ষে।
তিনি আরও জানান ‘আমাদের বড় হিটার আছে কয়েকজন। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ (জিতবে)।’ টি-টোয়েন্টিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ ও ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। কিন্তু সবশেষ দুটি বিশ্বকাপে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। তবে ঘরের মাঠে রাসেল-পুরানদেরই ফেভারিট মানছেন উসাইন বোল্ট।
আগামী ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে গায়ানার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ‘সি’-তে অন্য দলগুলো হলো আফগানিস্তান, নিউজিল্যান্ড ও উগান্ডা। এবারের বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী, প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে পরের রাউন্ডে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live