নিলামে আকাশ ছোঁয়া মূল্যে বিক্রি হলো মেসি-বার্সা চুক্তির সেই ন্যাপকিন
নতুন করে কিছু বলার নেই। সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিও বার্সেলেনার চুক্তির কাহীনি সবার জানা। আজ থেকে ২৫ বছর আগে মেসির সাথে ঐতিহাসিক চূক্তি করেছিল বার্সেলেনা। দিনটি ছিল ২০০০ সালের ১৪ ডিসেম্বর। তখন মেসির বয়স ছিল মাত্র ১৩ বছর। বার্সেলোনার টেনিস ক্লাবে একটি ন্যাপকিনে হয়েছিল সেই ঐতিহাসিক চুক্তি। এবার সেই ন্যাপকিন বিক্রি হলো আকাশছোঁয়া দামে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, মেসি-বার্সা চুক্তির সেই ন্যাপকিন পেপার মার্চে নিলামে তুলবে ব্রিটিশ নিলামপ্রতিষ্ঠান বোনহামস।
পরে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, ন্যাপকিন পেপারের দাম ৬ লাখ ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে। কিন্তু মেসি-বার্সা সম্পর্ক শুরুর সেই ঐতিহাসিক ‘দলিল’–এর দাম আসলে প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
বিট্রিশ নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস জানিয়েছে, শুক্রবার ন্যাপকিন পেপারটি নিলামে ৯ লাখ ৬৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ২৯ লাখ টাকা) বিক্রি হয়েছে। নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল ৩ লাখ ডলার।
ঐতিহাসিক ন্যাপকিন পেপারে করা সেই চুক্তিতে লেখা ছিল, ‘বার্সেলোনায় ১৪ ডিসেম্বর, ২০০০ সালে মিনগেলা, হোরাশিও আর বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাসের উপস্থিতিতে পূর্ণ দায়িত্বের সঙ্গে নির্দিষ্ট অঙ্কে লিওনেল মেসিকে সই করানোর ব্যাপারে একমত হওয়া গেল।’
উল্লেখ্য, কাতালান ক্লাবটির হয়ে ৪ বার চ্যাম্পিয়নস লিগ ও ১০ বার লা লিগা শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন মেসি। এরপর ২০২১ ফ্রান্সের ক্লাব পিএসজিতে যোগ দেন তিনি। গত বছর ফরাসি ক্লাবটি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এখন সেখানেই আবাস গড়েছেন এই আলবিসেলেস্তে মহানায়ক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!