বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ৪ দলের নাম জানিয়ে দিলেন মোহাম্মদ হাফিজ
আর মাত্র ১৫ দিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। যুক্তরাষ্ট্র বনাম ওয়েস্ট ইন্ডিজে বসবে এবারের টোয়েন্টি বিশ্বকাপের আসর। এবারের আসরে ২০টি দল আংশ গ্রহন করবে। চার গ্রুপে ভাগ হয়ে একে ওপরের সাথে লড়বে দল গুলো। এখনো বিশ্বকাপ মাঠে গড়ায়নি তার আগে আলোচনা শুরু হয়ে গেছে কোন চার দল খেলবে সেমি ফাইনাল। কারা হবে চ্যাম্পিয়ন। তবে এবার বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট বাছাই করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
সদ্য শেষ হওয়া ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ভাগাভাগি করেছে পাকিস্তান। আবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে বসে পাকিস্তান। যার ফলে বেশ উদ্বিগ্ন ছিলেন মোহাম্মদ হাফিজ। তবে এতো কিছুর পরও নিজের দেশকে সেমি ফাইনালে দেখছেন তিনি। এ ছাড়া ভবিষ্যদ্বাণী দিয়েছেন আরও তিন দল নিয়ে।
তিনি মনে করেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ সংগ্রাম করতে হবে পাকিস্তানকে। হাফিজ আরও জানিয়েছেন পাকিস্তানের ফরমেশন ও মাইন্ডসেটে দুর্বলতার কথা। তবে তিনি বিশ্বাস করেন সকল প্রতিবন্ধকতা কাটিয়ে ঠিকই বাবর-রিজওয়ানরা সেমিতে উঠতে পারবে। হাফিজ বলেন, দেখুন একজন পাকিস্তানি হিসেবে পারফরম্যান্সকে পাশ কাটিয়ে আমার মন সবসময় পাকিস্তানের পক্ষেই থাকবে। কিন্তু বাস্তবতার দিকে তাকালে আমার মনে হয় পাকিস্তান বিশ্বকাপে বেশ সংগ্রাম করবে।
তার চোখে পাকিস্তান ছাড়া সেমিতে যাওয়া বাকি তিন দল হচ্ছে- ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। হাফিজ জানান, আমি একই কথা আবারও বলব, আমার হৃদয় বলছে পাকিস্তানকে এক নম্বরে (সেমিফাইনালের জন্য) রাখতে। যদি আমি খেলার কৌশল ও ফরমেশন নিয়ে চিন্তা করি, তবে ভারত ওয়েস্ট ইন্ডিজে তুলনামূলক ভালো খেলবে। স্বাগতিক ক্যারিবীয়রাও ভালো করবে, পাশাপাশি সমান পারফর্ম করতে পারে ইংল্যান্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live