ম্যাচ শেষে নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ বৈঠক রোহিতের, যে অনুরোধ করলেন মুম্বাইয়ের মালকিন
শুক্রবার আইপিএলে নিজেদের লিগের শেষ ম্যাচে ফের হারের মুখ দেখে মুম্বই ইন্ডিয়ান্স। নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতেই লখনউ সুপার জায়ান্টসের কাছে ১৮ রানে হেরে যান হার্দিক পান্ডিয়ারা। এই নিয়ে ১৪ ম্যাচের মধ্যে ১০টিতেই হারল তারা। মাত্র চারটি ম্যাচ জিতেছে মুম্বই। সেই সঙ্গে পয়েন্ট টেবলের লাস্টবয় হয়েই শেষ করতে হল হার্দিকদের।
এই মরশুমে মুম্বইয়ের হারের জন্য অনেকেই দায়ী করছেন, এমআই কর্তৃপক্ষকে। তারা যেভাবে পাঁচ বার আইপিএল শিরোপা এনে দেওয়া অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে, হার্দিক পান্ডিয়ার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে, সেই হঠকারি সিদ্ধান্তের জন্যই দলের মধ্য়ে সমস্যা তৈরি হয়েছে বলে মনে করেন অনেকেই। বিভিন্ন প্রতিবেদনেও দাবি করা হয়েছে, এই কারণেই দ্বিধাবিভক্ত হয়ে যায় মুম্বইয়ের ড্রেসিংরুম। যার ফল দলের পারফরম্যান্সেও পড়েছে।
ম্যাচের পর রোহিত শর্মাকে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে। রোহিত শর্মা এবং মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে তাদের দু'জনকে কিছু নিয়ে গুরুতর আলোচনা করতে দেখা গিয়েছে। ভক্তরা অনুমান করছেন যে, সম্ভবত বিস্ফোরক ওপেনার রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর শেষ ম্যাচ খেলে ফেলেছেন এবং নীতা আম্বানি তাঁকে দল ছেড়ে না যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছেন। তবে দু'জনের মধ্যে কী হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সেই সময়ে হিটম্যানের সঙ্গে দেখা করতে আসেন আকাশ আম্বানিও। তিনি প্রাক্তন অধিনায়কের সাথে করমর্দনও করেন।
জোর গুঞ্জন আইপিএলের পরের মরশুমে রোহিত সম্ভবত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আর খেলবেন না। এমন কী শুক্রবার লখনউয়ের বিরুদ্ধে ৩৮ বলে ৬৮ করে রোহিত সাজঘরে ফিরে যাওয়ার সময়ে, পুরো ওয়াংখেড়ে স্টেডিয়াম যেভাবে তাঁকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায়, তাতে মনে হয়েছে, মুম্বইয়ের হয়ে বিদায়ী ম্যাচ খেলে ফেললেন রোহিত। আগামী মরশুমে হয়তো আইপিএলের অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে রোহিতকে। এই কারণে তাঁকে আগাম বিদায় জানিয়ে রাখলেন মুম্বইয়ের সমর্থকেরা। রোহিত নিজেও আর মুম্বইয়ে থাকতে রাজি নন। পরের বার মেগা নিলাম। হয়তো সেই নিলামেই রোহিতকে কিনে নিতে পারে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি।
এদিকে লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) মালিক সঞ্জীব গোয়েঙ্কাকেও রোহিত শর্মার সঙ্গে কথা বলতে দেখা যায়। এমন পরিস্থিতিতে, অনুরাগীরা অনুমান করছেন যে, সঞ্জীব গোয়েঙ্কা রোহিত শর্মাকে আগামী আইপিএল মরশুমে লখনউ সুপার জায়ান্টে (এলএসজি) অন্তর্ভুক্ত করার জন্য একটি প্রস্তাব সম্ভবত দিয়েছেন। কেএল রাহুলের সঙ্গে গোয়েঙ্কার ব্যবহার নিয়ে এমনিতেই প্রশ্ন উঠেছে। তবে কি রাহুলকে ছেড়ে রোহিতকে পরের মরশুমে অধিনায়ক নির্বাচিত করতে চলেছেন গোয়েঙ্কা। তবে সবটাই অনুমান এবং জল্পনা মাত্র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!