বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু জানালেন মাশরাফি
আর মাত্র ১৩ দিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হোস্ট করবো এবারের আসর। ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডস, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে অনায়াসে জিতে যাবে এমনটাই ভাবছেন সমর্থকরা।
তবে সুপার এইটে যেতে হলে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার যেকোন একটি ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা না দেখলেও শ্রীলঙ্কাকে হারানোর স্বপ্ন দেখছে টাইগাররা। তবে মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা দুই দলের বিপক্ষেই শান্তদের জেতা উচিত।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কর সাথে তো জেতা উচিত। সাউথ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার যদিও ওয়ানডে। সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার সাথে হয়ত একটা জিততেই হবে। আশা করি ইনশাআল্লাহ ভালো করবে।’
আরেকটি প্রশ্নে মাশরাফি আরও যোগ করেন, ‘ওদের সাথে যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি দুইটার একটা জিতে বাকিগুলো হারিয়ে.... কেন না যে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা দুইটাকেই চিন্তা করা যায় হারাতে পারবে না।’
বিশ্বকাপ এলেই প্রত্যাশা বাড়তে থাকে সমর্থকদের। তবে এবারের বিশ্বকাপ নিয়ে খুব বেশি আশা দেখছেন না বাংলাদেশের ক্রীড়ামোদী মানুষেরা। এদিকে কঠিন গ্রুপে থাকায় এমনটা ভাবছেন অনেকে। বাংলাদেশ কতদূর যেতে পারে এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘কতদূর যেতে পারে বলতে পারব না। অবশ্যই ভালো কিছু করুক আশা করছি। আমি নিশ্চিত আপনারও এটা আশা করছেন।’
বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক এমনটা মন থেকে চাইলেও বাস্তবতার কথা ভাবতে বলেছেন মাশরাফি। তিনি বলেন, ‘আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক কিন্তু বাস্তবিকভাবে ভাবতে হবে কেমন খেলছে ওইখানে, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে। সবকিছু মিলে প্রথম রাউন্ড যদি পার হয় সুপার এইট হবে। তো প্রথম রাউন্ড পার করতে পারলে তারপর আইডিয়া পাওয়া যাবে। আগাম কিছু বলা যাচ্ছে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live