কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ পানিতে ভেস্তে গেলে ফাইনালে যাবে যে দুই দল
শেষের পথে এবারের আইপিএল। ইতিমধ্যে শেষ হয়েছে লিগ পর্বের খেলা। প্লে-অফের টিকিট পেয়েছে চার দল। এবার পালা এলিমিনিটর ও কোয়ালিফায়ার ম্যাচের। তবে প্লে-অফের লড়াইয়ের আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। প্লে-অফে যদি বৃষ্টি হয় তাহলে ফাইনালে যাচ্ছে কোন দুদল?
চলুন দেখে নেওয়া যাক। আইপিএলের প্লে-অফের টিকিট পেয়েছে—কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ার হবে আজ মঙ্গলবার। একই ভেন্যুতে পরদিনই গড়াবে এলিমিনেটরে, যেখানে মুখোমুখি হবে রাজস্থান ও বেঙ্গালুরু। কিন্তু, এই তিনটি ম্যাচের একটিতেও নেই রিজার্ভ ডে। মানে অন্যান্য ম্যাচের মতোই নির্ধারিত সময়ে খেলা শেষ করতে হবে। নইলে ম্যাচ ভেস্তে যাবে।
এমন অবস্থায় চিন্তা বৃষ্টি নিয়ে। কারণ, গতকাল রাতেই বৃষ্টির কারণে ভেস্তে গেল কলকাতা ও রাজস্থানের ম্যাচ। এর আগে আহমেদেবাদে বৃষ্টিতে বাতিল হয় কলকাতা ও গুজরাট ম্যাচ। আহমেদাবাদের স্টেডিয়ামটির পানি নিষ্কাশন ব্যবস্থাও ভালো নয়।
যদি প্লে-অফেও তাই হয় তাহলে ম্যাচ যে ভেস্তে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ার যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায় তাহলে পয়েন্ট টেবিলের উপরের দল যাবে ফাইনালে। মানে কলকাতা সরাসরি চলে যাবে ফাইনালে।
এরপর এলিমিনেটরও যদি বৃষ্টির কারণে বাতিল হয় তাহলে তালিকায় উপরে থাকায় কোয়ালিফায়ারে খেলবে রাজস্থান। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হয় এলিমিনেটরের জয়ী দলকে। সুতরাং দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে হায়দরাবাদ ও রাজস্থান। এবার এই ম্যাচও যদি ভেস্তে যায় তাহলে পয়েন্ট তালিকার উপরে থাকার সুবাদে ফাইনালে খেলবে হায়দরাবাদ। অর্থাৎ, চেন্নাইতে ২৬ মে মেগা ফাইনালে সেদিন মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ। ফাইনালের জন্য রিজার্ভ দিন থাকায় সেই ম্যাচ নিয়ে চিন্তা কম। তাই ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আশা করতেই পারে ভক্তরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live