শান্ত’র অজুহাত মানতে রাজি না বিসিবি
সম্প্রতি বেশ কয়েকটি সিরিজ থেকে বাংলাদেশের ব্যাটিং যাচ্ছেতাই। ব্যাটাররা যেন রান করতে ভুলেই গেছে। যা নিয়ে চারে দিকে হচ্ছে তুমুল আলোচনা সমালোচনা। এরই মধ্যে আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বসে আছে বাংলাদেশ। তাও আবার ব্যাটারদের ব্যর্থতায়। এই নিয়ে গণ মাধ্যমে কথা বলেছেন বিসিবির পরিচালক দুর্জয়।
বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'বিদেশ গিয়ে উইকেটের অজুহাত দেয়া হচ্ছে। দেশে আমরা যেভাবে উইকেট বানিয়ে দেই, সবাই হোম কন্ডিশনের সুবিধা নেয়। দলের চাওয়া থেকেই কিন্তু করা হয়। চাহিদাটা তো দল থেকেই আসে। এখন উইকেটের দোহাই দিলে তো আমরা মানতে পারি না। এই অজুহাত কিন্তু গ্রহণযোগ্য না।'
যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ হারায় খারাপ লাগছে দুর্জয়ের। তবে বাংলাদেশ দলের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করেন তিনি। এই ম্যাচেও বাংলাদেশ বেশ ভালো অবস্থানেই ছিল বলে ধারণা সাবেক এই টাইগার অধিনায়কের। অবশ্য বিশ্বকাপের ম্যাচ না হওয়ায় এই হারে দুশ্চিন্তার কিছু নেই বলেই মনে করেন দুর্জয়।
তিনি বলেছেন, 'দৃষ্টিকোণ সবার মতো একই। বোর্ড ডিরেক্টর হিসেবে যেমন খারাপ লাগে, সাবেক অধিনায়ক হিসেবেও তেমন লাগে। বাংলাদেশের সবারই খারাপ লাগে বাংলাদেশ হারলে। আমি চাই বাংলাদেশ ভালো খেলুক। খেলাটা ভালো লাগেনি। আমরা জেতার পর্যায়ে ছিলাম। মেইন অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের বিশ্বকাপ।'
যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ শেষ করে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের মূল আসরে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। বিশ্বকাপে বাংলাদেশের কাছ থেকে ভালো পারফরম্যান্স চাওয়া দুর্জয়ের। এ কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারলেও বাংলাদেশ দলের পাশে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
এইচপি চেয়ারম্যান বলেছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি আমরা ভালো পারফরম্যান্স করি তাহলে আমরা এসব ভুলে যাব। এখন সমালোচনা করা খুব দ্রুত হয়ে যাবে। বিশ্বকাপে যেন ভালো করে তাহলে আমরা পাশে থাকব, পাশে থাকতে চাই। আমাদের বিশ্বাস আছে বাংলাদেশ ভালো করবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live