ব্রেকিং নিউজ: আর ফেরা হলো না নেইমারের
নেইমার ভক্তদের অপেক্ষার প্রহর আরও বাড়লো। সময়ের অন্যতম সেরা ফুটবলারদের এজন তিনি। অনেকেই বলেন নেইমার জন্মটা ভুল সময়ে হয়ে গেছে। যে কারণে সঠিক মূল্যায়নটা করা হয় না। কেননা মেসি ও রোনালদো সব আলো কেড়ে নিয়েছেন তাদের দিকে। অন্যদিকে ক্যারিয়ারের বেশির ভাগ সময় নেইমার কাটিয়েছেন হাসপাতালের বেডে। ইনজুরি যেন তার নিত্য দিনের সঙ্গী।
সবার আগে থেকেই জানা ছিল আসন্ন কোপা আমেরিকা খেলতে পারবেন না নেইমার। তারপরও আশায় বসে ছিল ভক্তরা। এটা নেই বলে কথা যে কোনো যে কোনো কিছু ঘটে যেতে পারে। তবে সম্প্রতি নেইমারের ক্লাব আল-হিলালের কোচ হোর্হে জেসুস দুঃসংবাদই দিলেন ব্রাজিল ভক্তদের জন্য।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসুস বলেছেন, ‘আমি যত দূর জানি, নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে, সেটা কমপক্ষে ১০ থেকে ১১ মাস। আমরা যদি হিসাব করি, তাহলে প্রাক–মৌসুমের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না তাকে।’
কোচের বক্তব্য থেকে এটা পরিষ্কার, চলতি মৌসুম তো বটেই। আগামী মৌসুমের শুরুতেও নেইমার জুনিয়রকে পাওয়া নিয়ে আছে সন্দেহ। যার অর্থ, এই মৌসুম এখানেই শেষ তার জন্য। যেখানে পুরো মৌসুমে আল হিলালের হয়ে নেইমার খেলেছেন মাত্র ৫ ম্যাচ।
এর আগে। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে গত বছরের নভেম্বর মাসে নেইমারের অস্ত্রোপচার হয়। এরপর ডিসেম্বরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার কোপা আমেরিকায় নেইমারের খেলার সম্ভাবনা নাকচ করে দেন। গত ফেব্রুয়ারিতে আল হিলালে যোগ দেন নেইমার। ক্লাবের অধীনেই ফিটনেস ফিরে পেতে কাজ চালিয়ে যাচ্ছেন নেইমার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live