টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলেন মুস্তাফিজ
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার। ৩০ বলে ৪৬ রানের পার্টনারশীপ গড়েন জিউস ও জাহাঙ্গীর। ২০ বলে ১৮ রান করেন জাহাঙ্গীর ও ১৫ বলে ২৭ রান করেন জিউস। নীতিশ কুমার করেন ৯ বলে ৩ রান। মিলিন্দ কুমার করেন ২০ বলে ৭ রান। ৭ বলে ২ রান করেন অ্যারন জনস। ১৮ বলে ১৮ রান করেন আন্ডারসন।
শ্যাডলি ভ্যান শালকউইক করেন ১৭ বলে ১২ রান। ৭ বলে ৬ রান করেন জসদীপ সিং। ৫ বলে ২ রান করেন নিসর্গ প্যাটেল। ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। ৩ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। ৪ ওভারে ৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ৪ ওভারে ৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ।
নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান করে যুক্তরাষ্ট্র। ফলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১০৫ রান। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। ৩৯ বলে ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম। শেষ পর্যন্ত ৪২ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। ২৮ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন সৌম্য সরকার। ১০ উইকেটের বিশাল জয় তুলে নিল টাইগাররা। ফলে ২-১ শেষ হলো সিরিজ। প্রথম দুটি ম্যাচ জিতে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মত ১০ উইকেটের জয় পেল টাইগাররা। সৌম্য ও তামিমের হাত ধরে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাস গড়ার দিনে ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরুস্কার জিতেছেন মুস্তাফিজুর রহমান। আজকের ম্যাচে ১০ রান দিয়ে ৬ উইকেট নেয়াতে হয়েছেন ম্যাচ সেরা। আর পুরো সিরিজে ৩ ম্যাচে ১০ উইকেট পাওয়াতে হয়েছেন সিরিজ সেরা।
৬ উইকেট নিয়ে মুস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট সংগ্রাহকের তালিকায় সেরা ৫ এ উঠে এসেছেন। মার্ক অ্যাডায়ারকে পেছনে ফেলেছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ ৫ উইকেট সংগ্রাহক-
১. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ১৫৭
২. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ১৪৬
৩. রাশিদ খান (আফগানিস্তান/আইসিসি)- ১৩৮
৪. ইশ সোধি (নিউজিল্যান্ড)- ১৩৬
৫. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ১২০।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল