বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন না জানিয়ে দিল ভারতীয় গণমাধ্যম
আর মাত্র কয়েক দিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জামিয়েছে ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা। যেহেতু আইপিএলের ফাইনাল ম্যাচের দুই দলের স্কোয়াডে নেই বিশ্বকাপের দলের কোনো ক্রিকেটার। ফলে একটু আগেই বিশ্বকাপে মিশনে যেতে পেরেছে রোহিতরা। তবে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া যাননি দলের সাথে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আগামী ৩০ মে আমেরিকার বিমানে উঠবেন কোহলি।
হার্দিক ইংল্যান্ডে অবকাশ যাপনে রয়েছে। সেখান থেকেই সরাসরি ভারতীয় দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার। কোহলি আইপিএলের পর ছোটো বিরতি নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে আগামী ১ জুন বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ভারত।
সেই ম্যাচে খেলবেন না কোহলি। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। হার্দিকেরও প্রস্তুতি ম্যাচে খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভারতীয় দলের এই সহ-অধিনায়ক কবে দলের সঙ্গে যোগ দেবেন তা নিয়েও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
আগামী ৩০ মে যুক্তরাষ্ট্রের বিমান ধরার কথা রয়েছে সাঞ্জু স্যামসন, ইয়াসভি জায়সাওয়াল, যুবেন্দ্র চাহালের। তাঁদের সঙ্গে রওনা দেয়ার কথা রয়েছে কোহলিরও। আগামী ৪ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে রোহিত শর্মার দল।
৯ জুন রোহিতদের প্রতিপক্ষ পাকিস্তান। ১২ জুন ভারতের বিপক্ষে লড়বে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ১৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত। বিশ্বকাপের জন্য আইপিএলের মাঝ পথেই শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। দলে জায়গা হয়নি ওপেনার শুভমান গিলের। অবশ্য রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গেই যাচ্ছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live