সাকিবের কাছে যা চায়লেন শান্ত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ। আর এমন একটা আসরের আগে তাদের দুজনের কাছে ভক্তদের চাওয়া আকাশ ছোয়া। এবার চাওয়া পাওয়ার তালিকা যোগ দিলেন অধিনায়ক শান্ত।
আজ বুধবার (২৯ মে) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনার কথা জানান শান্ত। এসময় সাকিব-মাহমুদউল্লাহদের প্রসঙ্গে শান্ত বলেন, ‘তাদের দলে থাকাটা অনেক বড় প্লাস পয়েন্ট। এই ধরনের অভিজ্ঞ ক্রিকেটার যখন দলের সঙ্গে থাকে, তখন তরুণদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। বিশেষ করে অনেকেই আছে যারা প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে, তাদের জন্য এটা অনেক অনুপ্রেরণার। পাশাপাশি তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
সাকিবের কাছে নিজের চাওয়া জানিয়ে শান্ত আরও বলেন, ‘আমি আশা করব আমার কোনো ধরনের সাহায্য প্রয়োজন হলে তারা আমাকে করবেন। এখন পর্যন্ত তারা সেটাই করছেন। আমার কোনো পরামর্শের প্রয়োজন হলে তারা এগিয়ে আসেন। বিশ্বকাপেও এর ব্যতিক্রম হবে না বলে আমি আশা করি। আমি চাইব সাকিব ভাই তার অভিজ্ঞতা প্রত্যেকটা ক্রিকেটারের সঙ্গে শেয়ার করুক। তিনি যে ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সেই আইডিয়াগুলো তরুণ ক্রিকেটারদের দিলে তারা অনেক উপকৃত হবেন। অলরেডি যেটা উনি করেন। সাকিব ভাইয়ের কাছে থেকে আলাদাভাবে এই জায়গাতেই চাওয়া থাকবে।’
অধিনায়ক হিসেবে শান্তর প্রথম বিশ্বকাপ হয়ে থাকতে পারে খেলোয়াড় হিসেবে সাকিব ও মাহমুদউল্লাহর শেষ বিশ্বকাপ। যদিও কোনো ঘোষণা তারা দুজনের কেউ দেননি, তবে ধারণা করা হচ্ছে এমন কিছুই। সাবেক দুই অধিনায়ক, দেশের ক্রিকেটের অভিজ্ঞ দুই সেনার জন্য বিশ্বকাপে বিশেষ কিছু করার প্রত্যয় বর্তমান অধিনায়কের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live